চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিয়ন্ত্রিত কিউই মুখে সাবধানী ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ন ০৫, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

পর্দা উঠে গেছে ওয়ানডে বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে লড়ছে গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্মক শুরু ছিল ইংল্যান্ডের। দ্রুত ৪ ব্যাটারকে হারিয়ে কিছুটা চাপে পড়েছিল বাটলারের দল। জো রুটের ফিফটিতে সেখান থেকে ঘুরে দাঁড়ালেও হাঁটছে সাবধানে।

আহমেদাবাদে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ৩৬ ওভারে ৫ উইকেটে ২০৮ রান। ক্রিজে আছেন ৭৩ বলে ৬৬ রান করা জো রুট ও ৯ বলে ১৩ রান করা লিয়াম লিভিংস্টোন।

ইংল্যান্ড প্রথম ওভারেই বোর্ডে জমা করে ১২ রান। বল হাতে খরুচে ছিলেন ট্রেন্ট বোল্ট। আরেক নিউজিল্যান্ড পেসার ম্যাট হেনরি নিয়ন্ত্রিত বোলিং করে রানের গতিতে খানিকটা লাগাম টেনেছেন, ডেভিড মালানকে ফিরিয়েছেন সাজঘরে।

দলীয় ৪০ রানে ভাঙে বর্তমান চ্যাম্পিয়নদের ওপেনিং জুটি। হেনরির করা অফস্টাম্পের বাইরের বলে স্ট্রোক খেলতে গিয়ে পূর্ণ ভারসাম্য রাখতে পারেননি মালান। ইংলিশ ওপেনার ২৪ বলে ২ চারে ১৪ রান করে টম ল্যাথামের গ্লাভসবন্দি হন।

১২.৫ ওভারে দলীয় ৬৪ রানে জনি বেয়ারস্টোকে ফেরান মিচেল স্যান্টনার। ৩৫ বলে ৩৩ রান করে ড্যারিল মিচেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এ ওপেনার।

১৭তম ওভারের শেষ বলে দলীয় ৯৪ রানে তৃতীয় ব্যাটারকে হারায় ইংল্যান্ড। রাচিন রবীন্দ্রের বলে ডেভন কনওয়ের ক্যাচ হয়ে ফেরেন হ্যারি ব্রুক। ১৬ বলে ২৫ রান করে যান।

Reneta

পাঁচে নামা মঈন আলীও টিকতে পারেননি বেশিক্ষণ। ২২তম ওভারের দ্বিতীয় বলে শিকার হন গ্লেন ফিলিপসের। ১৭ বলে ১১ রানে করে বোল্ড হন ইংলিশ অলরাউন্ডার।

পরে জো রুট ও জশ বাটলার জুটিতে ৭০ রান যোগ করে ইংল্যান্ড। ৩০তম ওভারের চতুর্থ বলে ফিফটি পূর্ণ করেন জো রুট। রুট-বাটলার জুটিতে আঘাত হানেন হেনরি। ৩৩.২ ওভারে দলীয় ১৮৮ রানে টম ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাটলার। ৪২ বলে ৪৩ রান করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩নিউজিল্যান্ডবাটলারবোল্টরুটলাথামলিড স্পোর্টসহেনরি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে আসামি ধরতে গিয়ে এএসআইয়ের মৃত্যু

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ভারত-পাকিস্তান মহারণ: যা বলছেন সাবেকরা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

‘তিনটি শপথ অনুষ্ঠান সম্পন্নের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে’

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রস্তুতি চূড়ান্ত, রয়েছে সংশয়ও

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

চোখেমুখে স্বস্তির হাসি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT