চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে ভরাডুবি, র‌্যাঙ্কিংয়েও দুঃসংবাদ সাকিব-মোস্তাফিজদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

সেমিফাইনালের আশা আগেই বিদায় নিয়েছে বাংলাদেশের স্বপ্নের ঝুলি থেকে। টানা ছয় হারে চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ আসরে কোয়ালিফাই করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। এরমাঝে টাইগারদের র‌্যাঙ্কিংয়েও মিলল দুঃসংবাদ। সাকিব-মোস্তাফিজরা বিশ্বমঞ্চে আলো ছড়াতে না পারায় অবনমনের মুখে পড়েছেন ব্যাটিং-বোলিং র‌্যাঙ্কিংয়ে।

বুধবার ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে মাহমুদউল্লাহ রিয়াদ এবং বোলিং র‌্যাঙ্কিংয়ে মেহেদী হাসান মিরাজ ছাড়া কারও উন্নতির খবর মেলেনি। বেশি অবনমন হয়েছে মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে শীর্ষে সাকিব আল হাসান। তিনিও পিছিয়েছেন একধাপ। ৫৮৩ পয়েন্ট নিয়ে আকিল হোসেনের সঙ্গে যৌথভাবে রয়েছেন ২২ নম্বরে। দ্বিতীয় স্থানে মোস্তাফিজ, সাত ধাপ পিছিয়ে ৫২০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের ডেভিড উইলির সঙ্গে যৌথভাবে আছেন ৩৯ নম্বরে। একধাপ এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৫১৩ পয়েন্ট নিয়ে উঠে এসেছেন ৪২-এ।

তাসকিন আহমেদ নিচে নেমে গেছেন তিন ধাপ। ৪৫১ পয়েন্ট নিয়ে আছেন ৬৮তে। মোস্তাফিজের মতোই সাত ধাপ পিছিয়েছেন শরিফুল ইসলাম, ৪১৪ পয়েন্টে আছেন ৮৮ নম্বরে। বিশ্বকাপ স্কোয়াডে থাকা টাইগার বোলারদের মাঝে আর কারও জায়গা হয়নি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সেরা একশোতেই।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে চমক দেখিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। বিশ্বকাপে ৭ ম্যাচে ১৬ উইকেট নিয়ে র‌্যাঙ্কিংয়েও বড় উন্নতি তার, ৭ ধাপ এগিয়ে বোলারদের শীর্ষে এখন পাকিস্তান পেসার। ৬৭৩ পয়েন্ট নিয়ে সেরার দৌড়ে পেছনে ফেলেছেন জশ হ্যাজেলউড (৬৬৩), মোহাম্মদ সিরাজ (৬৫৬), কেশব মহারাজ (৬৫১), ট্রেন্ট বোল্ট (৬৪৯), রশিদ খান (৬৪৮), কুলদীপ যাদব (৬৪৬) ও মুজিব উর রহমানকে (৬৪৬)।

ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে টাইগারদের অর্জন মাহমুদউল্লাহ রিয়াদের একধাপ উন্নতি। ৫৪৬ পয়েন্ট নিয়ে মিচেল মার্শের সঙ্গে যৌথভাবে ৪৮ নম্বরে আছেন তিনি। সাকিব আল হাসান ও লিটন দাসের র‌্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি। দুজনই আছেন আগের অবস্থানে। ৫৬২ পয়েন্ট নিয়ে সাকিব ৪৬-এ, ৫৪৩ পয়েন্ট নিয়ে লিটন ৫১তে।

Reneta

অবনমন হয়েছে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত’র। চার ধাপ পিছিয়ে মুশফিক এখন ৩০-এ। ৬১০ পয়েন্ট নিয়ে আছেন মার্নাস লাবুশেনের সঙ্গে স্থান ভাগ করে। শান্ত পিছিয়েছেন দুধাপ। ৪৭২ পয়েন্ট নিয়ে নেমেছেন ৭৮তে।

ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে অবশ্য কোনো পরিবর্তন হয়নি। ৮১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বহাল রয়েছেন বাবর আজম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শুভমন গিল, ৮১৬ পয়েন্ট নিয়ে আছেন দুইয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডওয়ানডে র‍্যাঙ্কিংতাসকিনবাবরবাংলাদেশমুশফিকলিড স্পোর্টসশান্তশাহিনসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ফকল্যান্ড ব্যানার দেখিয়ে নিয়ম লঙ্ঘন, আর্জেন্টিনাকে শাস্তির সিদ্ধান্ত ফিফার

জুলাই ৩০, ২০২৬

জি-টু-জি চুক্তিতে ১৬ হাজার ৮৮৮ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সুপারিশ

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত

জুলাই ৩০, ২০২৬
ফাইল ছবি

রাজধানীতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি, সন্ধ্যা পর্যন্ত বজ্রসহ বর্ষণের আভাস

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT