ক্রিকেট

টপঅর্ডারদের ব্যর্থতা স্বীকার করলেন শান্ত

বাংলাদেশ ক্রিকেটার ব্যাট হাতে মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের একজন খেলোয়াড় ব্যাট হাতে মাঠে প্রস্তুত, দেশের জন্য খেলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের বিপক্ষেও হতাশ করেছে বাংলাদেশের টপঅর্ডার ব্যাটাররা। ৫৬ রানেই ফিরে যান চার ব্যাটার। লিটন-তানজিদের এমন ব্যর্থতার দিনে কিউইদের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে টিম টাইগার্স।

কিউইদের বিপক্ষে বড় ব্যবধানে পরাজয়ের পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে অবশ্য ব্যাট হাতে ব্যর্থতার কথা স্বীকার করেছেন টাইগার টপঅর্ডার।

‘গত ম্যাচের মত এই ম্যাচেও আমরা ভালো ব্যাটিং করিনি। প্রথম ১৫ ওভারে আমাদের উন্নতি করতে হবে। নতুন বলের সাথে কিছুটা বাড়তি বাউন্স ছিল তবে উইকেট ভালো ছিল। টপঅর্ডারকে আরও দায়িত্বশীলভাবে ব্যাট করতে হবে। এটি একটি ভাল উইকেট ছিল, তাই আমাদের শুরুতে আরও বেশি দায়িত্বশীল হতে হবে।’

বিষয়:ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনিউজিল্যান্ডবাংলাদেশমুশফিকলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…