ক্রিকেট

দেখেশুনেই খেলছে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলা চলছে, দর্শকরা দর্শকাসনে বসে আছেন. Channel i News – চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের বিপক্ষে খুব একটা বড় সংগ্রহ পায়নি বাংলাদেশ। তবে বল হাতে শুরুটা দারুণ ছিল টাইগার পেসারদের। শুরুতে তুলে নিয়েছেন উইকেটও। তবে দেখেশুনেই লক্ষ্য তাড়ার পথে হাঁটছে নিউজিল্যান্ড। 

চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে আগে বাংলাদেশকে ব্যাটে পাঠান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ৯ উইকেটে ২৪৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ১৬ ওভার শেষে ১ উইকেটে ৭৩ রান। ক্রিজে কনওয়ে ৩৬ ও উইলিয়ামসন ২১ রানে ব্যাট করছেন।

বল হাতে দুর্দান্ত শুরু পেয়েছিলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। ইনিংসের তৃতীয় ওভারে উইকেট তুলে নেন মোস্তাফিজ। মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রাচিন রবীন্দ্র।

টাইগার বোলারদের মোকাবেলায় পাওয়ার প্লেতে সংগ্রাম করতে হয়েছিল ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসনকে। পাওয়ার প্লে’র দশ ওভারে ৩৭ রান তোলেন দুই কিউই ব্যাটার।

এরপর থেকে অবশ্য দেখেশুনেই রান তুলছেন তারা।

বিষয়:ওয়ানডে বিশ্বকাপ ২০২৩নিউজিল্যান্ডবাংলাদেশমুশফিকসাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…