চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাকিব ১০০ ভাগের ১০ ভাগও খেলতে পারেনি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৩ পূর্বাহ্ণ ০৪, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাটিং আর বোলিংয়ে মোটেও নিজের চিরচেনা রূপে নেই সাকিব আল হাসান। এখন পর্যন্ত বিশ্বকাপে সাত ম্যাচে টাইগার অধিনায়কের ব্যাট থেকে এসেছে মাত্র ১০৪ রান। বাঁহাতি স্পিনেও আগের সেই ধার যেন আর নেই। বিশ্বসেরা অলরাউন্ডারের সামর্থ্য অনুযায়ী খেলতে না পারার দলের উপরও পড়ছে।

ফর্মে ফিরতে ঢাকায় ফিরে শৈশবের কোচ নাজমুল আবেদিন ফাহিমের কাছে ব্যাটিং সেশনও করেছেন। শেষ পর্যন্ত কিছুই কাজে আসেনি। বরং ব্যাট হাতে তাকে যেভাবে ভুগতে দেখা যাচ্ছে, তা অকল্পনীয়। সাকিবের অফফর্ম নিয়ে বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও বেশ বিষণ্ণ।

বর্তমানে দিল্লিতে দলের সঙ্গে অবস্থান করা সুজন সাংবাদিকদের মুখোমুখি হন। বললেন, ‘সাকিব তো তার একশ ভাগের দশ ভাগও খেলতে পারেনি। এটা সাকিবও ভালো বোঝে। এজন্যই তো ও হয়তো ঢাকায় ট্রেনিং করতে গিয়েছিল। ও জানে যে পারফর্ম করার জন্য নিজে কতটা উদগ্রীব। খালি নিজের পারফরম্যান্স না, ও চায় দল জিতুক। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দল পারফর্ম করতে পারছে না। দল জিততে পারছে না।’

২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের বটেই বিশ্বের অন্যতম সেরা পারফর্মার ছিলেন সাকিব। ব্যাটিংয়ে ৬০৬ রান করা সাকিব বোলিংয়ে নিয়েছিলেন ১১ উইকেট। অথচ সেই সাকিবকে মাঠে এবার চেনাই যাচ্ছে না। এ প্রসঙ্গে টাইগারদের টিম ডিরেক্টরের ভাষ্য, ‘২০১৯ বিশ্বকাপে যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, অধিনায়ক হিসেবে সেভাবে করতে না পারাও একটা কারণ হতে পারে।’

দলের সবাই এক সঙ্গে অফফর্মে যাওয়ায় বিস্মিত সুজন। কোনো ম্যাচেই লড়াই করতে না পারার হতাশাও লুকাননি। তাই ব্যর্থতার জন্য শুধু সাকিবকে দোষারোপ করতে তিনি নারাজ।

‘শুধু সাকিবের একার দোষ দিয়ে লাভ নেই। দলে তো সাকিব একা খেলে না, আরও ১০ জন খেলোয়াড় খেলে। অধিনায়কের দায়িত্বটা একটু ভিন্ন। কিন্তু খেলোয়াড় হিসেবে তো সবার দায়িত্ব এক। সাকিব যখন ব্যাটিং করে, তখন তো অধিনায়ক না। তখন সে একজন ব্যাটার। যখন বোলিং করে, তখন সে একজন বোলার। দিনশেষে সব ব্যাটার-বোলারকে একই দায়িত্ব নিতে হবে।’

Reneta

‘অধিনায়ক হিসেবে আপনাকে সেই সমালোচনা নিতেই হবে, এটা খুব স্বাভাবিক। আমার মনে হয় সব সমালোচনা সাকিবের না, আমাদের সবার সমালোচনা হওয়া দরকার। বাংলাদেশ যখন আসে, তখন আমরা সবাই একটা দল। আমিও যেমন একটা অংশ। সেটা আমারও ব্যর্থতা। আমি মনে করি ব্যর্থতাটা আমাদের সবার, আমরা ভালো করতে পারিনি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডবাংলাদেশলিড স্পোর্টসসাকিবসুজন
শেয়ারTweetPin

সর্বশেষ

হৃদয়ের ঝোড়ো ফিফটিতে ফাইনালে জাফনা, বল হাতে উইকেট পেলেন সাকিব

আগস্ট ৫, ২০২৬

২০২৯ সালের মধ্যেই ৫.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাচ্ছে ভারতের জিডিপি: সীতারামন

আগস্ট ৫, ২০২৬

‘মাঝখানে চোখ হারায় আলিফের মতো কর্মীরা’

আগস্ট ৫, ২০২৬

চলচ্চিত্রে একজন অনন্যা

আগস্ট ৫, ২০২৬

২০২৭ বিশ্বকাপ বাছাই শুরু ২২ ফেব্রুয়ারি, ভেন্যু চূড়ান্ত নয়

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT