চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের হাজারি ক্লাবে মুশফিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের হাজার রানের ক্লাবে পৌঁছাতে ভারত ম্যাচের আগে ৪ রানে দূরে ছিলেন মুশফিকুর রহিম। পুনেতে সুযোগ হাতছাড়া করেননি টাইগার তারকা। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বমঞ্চে হাজার রান ছুঁয়েছেন তিনি।

হাজারি ক্লাবে পৌঁছাতে মুশফিকের লাগল ৩৩ ম্যাচ। বিশ্বকাপের পাঁচটি আসরে অংশ নিয়ে ২৪তম ব্যাটার হিসেবে মাইলফলকটি স্পর্শ করলেন মুশি। বিশ্বকাপে সেঞ্চুরি করেছেন একটি।

মুশফিকের আগে ২০১৯ বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে হাজারি ক্লাবে নাম লেখান সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারের হাজার ছুঁতে খেলতে হয়েছিল ২৭ ম্যাচ। ৩২ ম্যাচে সাকিবের বর্তমান রান ১২০১। বিশ্বকাপে সর্বোচ্চ রান তোলা ব্যাটারদের তালিকায় যা ষষ্ঠ। ৪৫ ম্যাচে ২,২৭৮ রান করে শীর্ষে আছেন ভারতীয় কিংবদন্তি সাবেক শচীন টেন্ডুলকার।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ফেভারিট ভারতের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৭ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান। তাওহীদ হৃদয় ৩৪ বলে ১৬ রান ও মুশফিকুর রহিম ৩৩ বলে ২৯ রানে ক্রিজে আছেন।

শুরুতে মোহাম্মদ সিরাজ ও জাসপ্রীত বুমরাহর নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম পাঁচ ওভারে বাংলাদেশ ১০ রানের বেশি তুলতে পারেনি। ১৩ বল মোকাবেলার পর রানের খাতা খোলেন লিটন। পরে রানের গতি বাড়তে থাকে। পরের ৫ ওভারে ৫৩ রান আনে বাংলাদেশ।

ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি পাওয়া তানজিদ তামিম ৪৩ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫১ রানের আগ্রাসী ইনিংস খেলে ফিরে যান কুলদীপ যাদবের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে।

Reneta

২০তম ওভারের শেষ বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে জাদেজার শিকার হন নাজমুল হোসেন শান্ত। ১৭ বলে ৮ রান করেন টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক। ২৫তম ওভারের প্রথম বলে সিরাজের শিকার হন মেহেদী হাসান মিরাজ। ১৩ বলে ৩ রান করে যান তিনি।

মিরাজ ফেরার পর বেশিক্ষণ টিকতে পারেননি লিটন দাস। ২৭.৪ ওভারে জাদেজার বল লংঅফে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন শুভমন গিলের হাতে। ৭ চারে ৮২ বলে ৬৬ রান করেন টাইগার ওপেনার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডতানজিদতামিমবাংলাদেশভারতলিটনলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে বায়ুচাপের প্রভাব, চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত

জুলাই ২৯, ২০২৬

যেভাবে সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

জুলাই ২৯, ২০২৬
রাজনীতির ছত্রছায়ায় বিস্তার; ৩২ মামলার আসামি অবশেষে র‍্যাবের জালে

পাতি মাস্তান থেকে শীর্ষ সন্ত্রাসী: কে এই লেদু হাসান?

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ায় টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT