চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্ভাবনার শুরুর পর তালগোল পাকিয়ে বাংলাদেশের ২৫৬

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ন ১৯, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

পাওয়ার প্লেতে ভারতের বিপক্ষে ‘পাওয়ার’ ব্যাটিংয়ে বড় স্কোরের আভাস দিয়েছিল বাংলাদেশ। দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম ধীর শুরুর পর ছিলেন দুর্দান্ত। ৯৩ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর দ্রুত কিছু উইকেট হারিয়ে তালগোল পাকিয়ে ফেলে টিম টাইগার্স। ১৩৭ রানে হারায় ৪ ব্যাটারকে। চাপ কাটিয়ে শেষঅবধি ভারতের সামনে ২৫৭ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে বাংলাদেশ।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ফেভারিট ভারতের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দুই ওপেনারের রেকর্ড গড়ার পর বিশ্বকাপের হাজার রানের ক্লাবে পৌঁছান মুশফিকুর রহিম। শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত ক্যামিওতে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ২৫৬ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ।

শুরুতে লিটন দাস ও তানজিদ হাসান তামিম ছিলেন খোলসবন্দি। পরে হাত খুলে পেটানো শুরু করেন। দুজনে বিশ্বকাপের মঞ্চে উদ্বোধনীতে বাংলাদেশের সর্বাধিক ৯৩ রানের জুটির রেকর্ড গড়েন। বিশ্বকাপে বাংলাদেশের সেরা ওপেনিং জুটির আগের রেকর্ডটি ছিল শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও মেহরাব হোসেন অপির। ১৯৯৯ বিশ্বকাপে নর্দাম্পটনে পাকিস্তানের বিপক্ষে তারা ৬৯ রানের জুটি গড়েছিলেন।

ভারত ম্যাচে বিশ্বকাপের হাজার রানের ক্লাবে পৌঁছেছেন মুশফিকুর রহিম। এ ম্যাচের আগে হাজারি ক্লাব থেকে ৪ রানে দূরে ছিলেন। পুনেতে সুযোগ হাতছাড়া করেননি টাইগার তারকা। ৩৩তম ম্যাচে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বমঞ্চে হাজার রান ছুঁয়েছেন। বিশ্বকাপের পাঁচ আসরে অংশ নিয়ে ২৪তম ব্যাটার হিসেবে মাইলফলকটি স্পর্শ করলেন মুশি। বিশ্বকাপে সেঞ্চুরি করেছেন একটি।

মুশফিকের আগে ২০১৯ বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বমঞ্চে হাজারি ক্লাবে নাম লেখান সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারের হাজার ছুঁতে খেলতে হয়েছিল ২৭ ম্যাচ। ৩২ ম্যাচে সাকিবের বর্তমান রান ১,২০১। বিশ্বকাপে সর্বোচ্চ রান তোলা ব্যাটারদের তালিকায় যা ষষ্ঠ। ৪৫ ম্যাচে ২,২৭৮ রান করে শীর্ষে আছেন ভারতীয় কিংবদন্তি সাবেক শচীন টেন্ডুলকার।

শুরুতে ব্যাটে নেমে মোহাম্মদ সিরাজ ও জাসপ্রীত বুমরাহর নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম পাঁচ ওভারে বাংলাদেশ ১০ রানের বেশি তুলতে পারেনি। ১৩ বল মোকাবেলার পর রানের খাতা খোলেন লিটন। পরে রানের গতি বাড়তে থাকে। পরের ৫ ওভারে ৫৩ রান আনে বাংলাদেশ।

Reneta

নবম ওভারে বোলিং আক্রমণে আসেন হার্দিক পান্ডিয়া। তার দ্বিতীয় ও তৃতীয় বলে বাউন্ডারি হাঁকান লিটন। তৃতীয় বলটি করতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান হার্দিক। গোড়ালিতে চোট পাওয়ার পর ব্যান্ডেজ করতে হয়। বেশ খানিকক্ষণ মাঠে তার সেবা চলতে থাকে। উঠে দাঁড়ানোর পর খোঁড়াতে থাকায় মাঠ ছাড়তে বাধ্য হন। হার্দিকের ওভারের বাকি তিন বল করেন বিরাট কোহলি। পরে আর মাঠেই নামেননি স্বাগতিক অলরাউন্ডার।

ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি পাওয়া তানজিদ তামিম ৪৩ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫১ রানের আগ্রাসী ইনিংস খেলে ফিরে যান কুলদীপ যাদবের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে। ২০তম ওভারের শেষ বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে জাদেজার শিকার হন নাজমুল হোসেন শান্ত। ১৭ বলে ৮ রান করেন টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক।

২৫তম ওভারের প্রথম বলে সিরাজের শিকার হন মেহেদী হাসান মিরাজ। ১৩ বলে ৩ রান করে যান তিনি। মিরাজ ফেরার পর বেশিক্ষণ টিকতে পারেননি লিটন দাস। ২৭.৪ ওভারে জাদেজার বল লংঅফে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন শুভমন গিলের হাতে। ৭ চারে ৮২ বলে ৬৬ রান করেন টাইগার ওপেনার।

৩৮তম ওভারের দ্বিতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে গিলের হাতে ধরা পড়েন হৃদয়। ৩৫ বলে ১৬ রান করেন মিডলঅর্ডার ব্যাটার। মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে বাংলাদেশের দুইশ রান পূর্ণ করেন মুশফিকুর রহিম। ৪২.৩ ওভারে দলীয় ২০১ রানে বুমরাহর শিকার হয়ে জাদেজার হাতে ক্যাচ দেন মুশি। ৪৬ বলে ৩৮ রান করেন উইকেটরক্ষক-ব্যাটার।

৪৬.৫ ওভারে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ২৩৩ রানে নাসুম আহমেদকে ফেরান মোহাম্মদ সিরাজ। ১৮ বলে ১৪ রান করেন নাসুম। শেষ ওভারের দ্বিতীয় বলে বোল্ড হয়ে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৩৬ বলে ৪৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে যান। পরে শরিফুল ইসলামকে নিয়ে ইনিংস শেষ করেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর ১ রানে ও শরিফুল ৭ রানে অপরাজিত থাকেন।

ভারতের হয়ে দুটি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব নেন একটি করে উইকেট।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডতানজিদতামিমবাংলাদেশভারতমাহমুদউল্লাহমুশফিকলিটনলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ইয়োফাসের নতুন কমিটি গঠিত: সভাপতি মামুন শিবলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জয়

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালের নির্বাচনে সমাজতান্ত্রিক দলের জয়, রাষ্ট্রপতি হলেন অ্যান্টোনিও

ফেব্রুয়ারি ৯, ২০২৬

শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মূল্যস্ফীতি মোকাবিলায় অপরিবর্তিত সুদহার, কড়াকড়ি নীতি বহাল

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ হবে মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায়

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT