চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা-মা-দাদী-স্ত্রী-সন্তানরা জানালেন নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ন ১১, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিভিও প্রকাশের মধ্য দিয়ে ভারতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপের দল দিয়েছে নিউজিল্যান্ড। ১৫ সদস্যের স্কোয়াডে যারা আছেন, অভিনব উপায়ে তাদের নাম, ক্যাপ ও জার্সি নম্বর প্রকাশ করেছেন সেই খেলোয়াড়ের বাবা-মা, স্ত্রী-সন্তান বা দাদী। যা বেশ প্রশংসা কুড়িয়েছে।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড নিজেদের ওয়েবসাইটে ১৫ সদস্যের দল জানিয়ে দেয়ার পাশাপাশি ফেসবুক রিলসে একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওর শুরুতেই কেন উইলিয়ামসনের নাম জানিয়ে দেন তার স্ত্রী ও সন্তান। অধিনায়কের চার বর্ষী মেয়ে ম্যাগি বলেছেন, ‘১৬১ নম্বর, আমার বাবা উইলিয়ামসন।’

২০১৯ বিশ্বকাপের ফাইনালে কিউই দলে দারুণ ভূমিকা রাখা জিমি নিশামের নাম বলেছেন ক্রিকেটার হতে কম অনুপ্রাণিত করা তার ৯৪ বর্ষী দাদী। নাতির নাম ঘোষণা করেছেন এভাবে, ‘ওডিআই ব্ল্যাকক্যাপ নম্বর ১৭৭। সে আমার নাতি জেমস নিশাম।’

এভাবে কারও বাবা-মা, কারও স্ত্রী-সন্তানরা একে একে বলেছেন নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে থাকা ১৫ জনের নাম। স্কোয়াডে নেই দুই পেসার কাইল জেমিসন, এডাম মিলনে ও ব্যাটার ফিন অ্যালেনের নাম। আছেন ট্রেন্ট বোল্ট। বোল্ট ও নিশাম দেশটির কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকলেও ডাক পেয়েছেন বিশ্বকাপে।

উইলিয়ামসনকে নিয়ে কিউই কোচ গ্যারি স্টেড বলেছেন, ‘আহমেদাবাদে ৫ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে উইলিয়ামসন খেলার মতো পুরোপুরি প্রস্তুত হবেন কিনা সেটি এখনও স্পষ্ট নয়। তার এখনও তিন বা চার সপ্তাহ সময় লাগতে পারে পুরোপুরি সেরে উঠতে।’

নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও উইল ইয়াং।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইলিয়ামসনওয়ানডে বিশ্বকাপ ২০২৩নিউজিল্যান্ডবিশ্বকাপ দলবোল্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

মায়ের স্বপ্ন পূরণে ভোটের মাঠে নায়িকা মুক্তি!

এপ্রিল ১৩, ২০২৬

টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মজুরি বৃদ্ধির দাবিতে ভারতে শ্রমিক বিক্ষোভে সহিংসতা

এপ্রিল ১৩, ২০২৬

ঘানা লিগের চেলসির টিম বাসে ডাকাতের হামলা, ফুটবলার নিহত

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪: মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা জয়ের সুযোগ

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT