চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাওয়ার প্লেতে ‘পাওয়ার’ দেখাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ন ১৯, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

টসে জিতে ব্যাটিং নেয়ার পর টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, ‘আমরা আজ ব্যাট করতে চাই। উইকেট সজীব মনে হচ্ছে। আমরা পর্যাপ্ত স্কোর সংগ্রহ করতে পারলে সেটা দলের জন্য ভালো হবে।’ যদিও দুই ওপেনার লিটন দাস তানজিদ হাসান তামিম শুরুতে ছিলেন খোলসবন্দি। পরে অবশ্য হাত খুলে পেটানো শুরু করেছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে বিনা উইকেটে ৬৩ রান। তানজিদ তামিম ৩০ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪০ ও লিটন দাস ৩০ বলে ৪ চারে ২১ রানে ক্রিজে আছেন।

মোহাম্মদ সিরাজ ও জাসপ্রীত বুমরাহর নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম পাঁচ ওভারে বাংলাদেশ ১০ রানের বেশি তুলতে পারেনি। ১৩ বল মোকাবেলার পর রানের খাতা খোলেন লিটন। পরে রানের গতি খানিকটা বাড়তে থাকে। পরের ৫ ওভারে ৫৩ রান আনে বাংলাদেশ।

নবম ওভারে বোলিং আক্রমণে আসেন হার্দিক পান্ডিয়া। তার দ্বিতীয় ও তৃতীয় বলে বাউন্ডারি হাঁকান লিটন। তৃতীয় বলটি করতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান হার্দিক। গোড়ালিতে চোট পাওয়ার পর ব্যান্ডেজ করতে হয়। বেশ খানিকক্ষণ মাঠে তার সেবা চলতে থাকে। উঠে দাঁড়ানোর পর খোঁড়াতে থাকায় মাঠ ছাড়তে বাধ্য হন। হার্দিকের ওভারের বাকি তিন বল করেন বিরাট কোহলি।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩তানজিদপুনেবাংলাদেশভারতলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT