চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেদিন অধিনায়ক ম্যাথুজের ‘ক্রিকেট চেতনা’ কোথায় ছিল?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১২ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

‘টাইমড-আউট’ হয়ে মাঠ ছেড়ে গেছেন শ্রীলঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজ। আইনসিদ্ধ আউট। প্রথমবার আন্তর্জাতিক অঙ্গনে ঘটল এমন। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের আবেদনে নিয়ম অনুযায়ী আউট হয়ে মাঠ ছাড়তে হয় লঙ্কান অলরাউন্ডারকে। ঘটনাকে ‘ক্রিকেট চেতনা’র পরিপন্থী বলে মন্তব্য করেছেন সাবেকদের অনেকেই। তবে প্রশ্ন উঠেছে, নয় বছর আগে অধিনায়ক ম্যাথুজের ‘ক্রিকেট চেতনা’ কোথায় হারিয়ে গিয়েছিল?

২০১৪ সালের ৩ জুন, ইংল্যান্ডের বার্মিংহামে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ও সিরিজ নির্ধারণী ম্যাচে ‘ক্রিকেট চেতনা’ ভুলে ইংলিশ ব্যাটার জশ বাটলারকে ফিরিয়েছিল লঙ্কান দল। ইনিংসের ৪৪তম ওভারে বাটলারকে ‘মানকাডিং’ আউট করেছিলেন লঙ্কান স্পিনার সচিত্রা সেনানায়েকে। সে ম্যাচ জিতে ৩-২ ব্যবধানে সিরিজও নিজেদের করে নিয়েছিল লঙ্কান দল। সেদিন ‘ক্রিকেট চেতনা’ ধারণ করে আবেদন প্রত্যাখান করেননি তখনকার লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। বরং ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় ম্যাথুজ জানিয়েছিলেন, ক্রিকেটের নিয়ম মেনেই মানকাডিং করা হয়েছে।

২০১৪ সালে সেই ম্যাচ শেষে ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক ওই ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। কুকের প্রতিক্রিয়ার প্রেক্ষিতে ‘ক্রিকেট চেতনা’র দুয়ো তুলেছিলেন ম্যাথুজ। এবার নিজেই সম্মুখীন হলেন তেমন কিছুর।

বিশ্বকাপে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও বাংলাদেশ ম্যাচে টাইমড আউট হয়েছেন ম্যাথুজ। ঘটনা ম্যাচের ২৫তম ওভারের। দ্বিতীয় বলে সামারাবিক্রমাকে আউট করেন টাইগার অধিনায়ক সাকিব। পরে ব্যাট করতে নামেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। যার কিছুক্ষণ পর কোনো বল না খেলেই টাইমড-আউট হয়ে ফিরে যেতে হয় লঙ্কান অভিজ্ঞ তারকাকে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইমড-আউট হয়ে ক্রিজ ছাড়েন ম্যাথুজ।

সতীর্থের আউটের পর ঠিকঠাক সময়েই মাঠে এসেছিলেন ম্যাথুজ। একসময় ব্যাট করারও প্রস্তুতি নেন। হেলমেট আঁটসাঁট করতে ফিতায় টান দেন ব্যাটিং পজিশন নেয়ার আগে। তখন হেলমেটের ফিতার একপাশ ছিঁড়ে যায়।

Reneta

ম্যাথুজ তখন ড্রেসিংরুমের দিকে নতুন হেলমেটের ইঙ্গিত করেন। মাঠ আম্পায়ারকে বলেন যে ভুল হেলমেট নিয়ে ঢুকে পড়েছেন, ফিতা ছেঁড়ার বিষয়টি অবগত করেন। ড্রেসিংরুম থেকে এক সতীর্থ ম্যাথুজের জন্য আরেকটি হেলমেট নিয়ে মাঠে ঢুকে পড়েন। সেই সময় সাকিব টাইমড-আউটের আবেদন জানান মাঠ আম্পায়ারের কাছে। আম্পায়ার নিয়ম মেনে ম্যাথুজকে আউট ঘোষণা করেন।

ঘটনার পর থেকে চলছে আলোচনা-সমালোচনা, সাবেকদের শোরগোল। লঙ্কানদের হয়ে এই ম্যাচে শতক হাঁকিয়েছেন চারিথ আসালাঙ্কা। ইনিংস শেষে মঞ্চে দাঁড়িয়ে ম্যাথুজের আউটকে ক্রিকেটের চেতনা পরিপন্থী বলেছেন তিনি। একই মন্তব্য করেছেন ধারাভাষ্যকক্ষে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস। মানতে পারছেন না ডেল স্টেইন, গৌতম গম্ভীর ও রমিজ রাজার থেকে আতহার আলী খান।

এমসিসির ক্রিকেট আইনের ৪০.১.১ ধারা অনুযায়ী ‘টাইমড-আউট’র ব্যাপারে বলা হয়েছে, কোনো ব্যাটার আউট হওয়ার পর নতুন ব্যাটার ক্রিজে এসে যদি ৩ মিনিটের মধ্যে কোনো বল মোকাবেলার জন্য প্রস্তুত না হন, তবে তিনি টাইমড-আউট হবেন। সেই নিয়মে ম্যাথুজকে সাজঘরে ফিরে যেতে হয় কোনো বল না খেলেই।

তবে আইসিসির বিশ্বকাপ নীতিমালায় বলা হয়েছে, টাইমড-আউটের সিদ্ধান্ত কার্যকর হবে নতুন ব্যাটার মাঠে আসার ২ মিনিটের মধ্যে। আম্পায়াররা যখন ম্যাথুজকে আউটের সিদ্ধান্ত দেন, ততক্ষণে বয়ে যায় প্রায় ৫ মিনিট। যার মধ্যে আম্পায়াররা লঙ্কান তারকাকে আউট দিতে প্রায় এক মিনিট সময় ব্যবহার করেছেন।

ম্যাথুজ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম টাইমড-আউট হলেও ঘটনাটি নতুন নয়, প্রথম শ্রেণির ক্রিকেটে এপর্যন্ত ৬বার টাইমড-আউট হওয়ার ঘটনা আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডদিল্লিবাংলাদেশম্যাথুজলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকের মারধরে ব্রাজিল সমর্থক নিহত

জুলাই ৮, ২০২৬

বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যেসব বিষয় আলোচনা

জুলাই ৮, ২০২৬

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

জুলাই ৮, ২০২৬
ছবি: আল জাজিরা

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন পর্যবেক্ষকদের পরামর্শকে গুরুত্ব দিচ্ছে ইসি: নির্বাচন কমিশনার

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT