চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে মিরাজকে উপরে খেলানো হচ্ছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৯ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে জানান দিচ্ছেন নিজের। নিয়মিতই তাকে উপরের দিকে ব্যাটে নামানো হচ্ছে। যে কারণে বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই ব্যাটিং অর্ডারে রদবদল হয়েছে। এতে মিরাজ কিছুটা সফল হলেও ছন্দে নেই অন্যদের ব্যাট। ব্যাটিং অর্ডারে বারবার এমন পরিবর্তন নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। কী কারণে এমন পরিবর্তন তা অবশ্য জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজেদের পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও সাউথ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মিরাজকে উপরে খেলানোর কারণ জানান সাকিব।

‘আফগানিস্তানের সঙ্গে এশিয়া কাপে ওপেনিংয়ে নেমে (মিরাজ) যখন একশ করল, তখন থেকেই আমাদের পরিকল্পনা ছিল, আফগানিস্তানের বিপক্ষে আবারও উপরের দিকে ব্যাটিং করবে সে। এর মধ্যে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার সঙ্গে প্রস্তুতি ম্যাচেও ভালো ব্যাটিং করেছে। স্বাভাবিকভাবেই আপনার একজন ব্যাটার যখন ছন্দে আছে, তখন আপনি চেষ্টা করবেন তাকে যত বেশি সুযোগ দেয়া যায়। সেই চিন্তা থেকেই ওকে উপরে ব্যাটিং করানো।’

মিরাজকে উপরে খেলানোর কারণে দলের অন্যান্য ব্যাটারদের নিচে নামতে হচ্ছে। যার কারণে তারা নিজেদের সেরাটা দিতে পারছে না তারা এমন প্রশ্নে সাকিব বলেছেন, ‘আমরা ভাবছি, যারা আমাদের ভালো ব্যাটার তারা হয়তো পরের দিকে ব্যাটিং করছে। আমার কাছেও সেটা মনে হয়, একটু পরের দিকে হয়ে যাচ্ছে।কিন্তু এটা যদি উল্টোভাবে চিন্তা করি, ধরেন তারা উপরে এলো। কেউ কি গ্যারান্টি দিতে পারবে ওরা রান করবে। যদি না করে, তখন কী মনে হবে? তারা আগের জায়গায় ভালো ছিল। এগুলো আসলে অনেক অনেক কঠিন, ট্রিকি। সিদ্ধান্তটা আমাদের নিতে হয়। কখনও সফল হই, কখনও ব্যর্থ হই।’

‘আমার যেটা মনে হয়, তারা পরের দিকে ব্যাটিং করলেও, আমাদের প্রতিটা ম্যাচেই ২৮০-২৯০ করার সুযোগ ছিল। ইংল্যান্ড বলেন, ভারত ম্যাচে বলেন, নিউজিল্যান্ড বলেন। আপনি যদি তিনটা ম্যাচেই দেখেন, রিয়াদ ভাই ছাড়া আর তো কোন ব্যাটার তো ছিল না, যে শেষ পর্যন্ত খেলেছে। এটা নিয়ে যে খুব বেশি সমালোচনা করতে পারবেন, আমার কাছে মনে হয় সেটা ঠিক না।”

‘রিয়াদ ভাইকে যেই দায়িত্বটা দেয়া সেটা তিনি খুব ভালোভাবে পালন করছেন। সেদিক থেকে আমরা খুশি। আমরা যদি তাকে উপরে নিয়ে আসি, তাকে যদি তার দায়িত্ব থেকে বাইরে নিয়ে আসি এবং তখন তিনি যদি পারফর্ম করতে না পারেন, তারও খারাপ লাগবে, আমাদেরও খারাপ লাগবে। আপনারাও এটা নিয়ে কথা বলবেন।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডতাসকিনবাংলাদেশমিরাজমুম্বাইলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT