চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়মনসিংহের ত্রিশালে পক্ষাঘাত গ্রস্তদের পুনর্বাসনে অকুপেশনাল থেরাপি

জোয়ার্দার তাশদীদ উন নবী জোয়ার্দার তাশদীদ উন নবী
৪:৩৬ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২৩
জনপদ, ময়মনসিংহ, স্বাস্থ্য
A A

সেন্টার ফর দ্যা রিহ্যাবিলিটেশন অফ দ্যা প্যারালাইজড (পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র-সিআরপি) এর একাডেমিক শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ হেলথ প্রফেশন্স ইনস্টিটিউট (বিএইচপিআই)-এর অকুপেশনাল থেরাপি বিভাগের তৃতীয় বর্ষের চব্বিশজন শিক্ষার্থী যারা অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত দুজন শিক্ষক খাদিজা আক্তার লিলি এবং মো: সাদ্দাম হোসেনের তত্ত্বাবধানে কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন (সিবিআর) প্লেসমেন্ট সম্পন্ন করতে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় চিকিৎসা কার্যক্রম শুরু করে।

অকুপেশনাল থেরাপি ও পুনর্বাসন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত প্রতিবন্ধী ও প্রতিবন্ধকতায় শিকার এমন ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য উল্লিখিত উপজেলার নয়টি গ্রামের প্রত্যেক বাড়িতে শিক্ষার্থীরা জরিপ কার্যক্রম সম্পন্ন করে। আর এই কার্যক্রমে সর্বাত্মকভাবে সহযোগিতা করে বেলা রিহ্যাবিলিটেশন সলিউশন পয়েন্ট।

জরিপের আওতায় নয়টি গ্রাম যথাক্রমে অলহরি, জয়দা, দুর্গাপুর, নিজবাখাইল, কোনাবাখাইল, খাঁগাটি, কালাইপাড়, লাঙ্গল- শিমুল এবং ঘুঘুরার চালা। গ্রামগুলোর প্রতিটি বাড়ি পরিদর্শন করে তারা বিপুলসংখ্যক প্রতিবন্ধী ও প্রতিবন্ধকতার শিকার জনগোষ্ঠীকে খুঁজে পায়।

এই জরিপে প্রায় ৩৩২ জন প্রতিবন্ধী ব্যক্তি সনাক্ত হয়, যার ৪৯ শতাংশ পুরুষ এবং ৫১ শতাংশ মহিলা। জরিপের ফলাফল অনুযায়ী তাদের মধ্যে ৬৮ দশমিক ৪ শতাংশ শারীরিক
অক্ষমতা যেমন: স্ট্রোক, গুলেন- বারি সিন্ড্রোম, মেরুরজ্জু আঘাত, ক্লাবফুট, অঙ্গবিচ্ছেদ, হাতের বিকৃতি, অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ব্যাক পেইন বা পিঠ ব্যথা ইত্যাদি), শ্রবণ প্রতিবন্ধী ২ দশমিক ৭ শতাংশ, বাক প্রতিবন্ধী ১ দশমিক ২ শতাংশ, দৃষ্টি-প্রতিবন্ধী ২ দশমিকন ৪ শতাংশ, ডাউন সিনড্রোম ০ দশমিক ৯ শতাংশ, সেরিব্রাল পালসি ৬ দশমিক ০ শতাংশ, মানসিক প্রতিবন্ধী ৫ দশমিক ১ শতাংশ, বুদ্ধি-প্রতিবন্ধী ৪ দশমিক ৫ শতাংশ, একাধিক প্রতিবন্ধকতার শিকার ৬ দশমিক ০ শতাংশ।

এই পরিসংখ্যান থেকে দেখা যায়, ১৪ জন প্রতিবন্ধী ব্যক্তির জন্য তারা ছিলেন মাত্র একজন অকুপেশনাল থেরাপিস্ট। প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে তারা ২৪ জন প্রতিবন্ধী ও প্রতিবন্ধকতার শিকার ব্যক্তিদের বাড়িতে গিয়ে বিনামূল্যে অকুপেশনাল থেরাপি চিকিৎসা সেবা প্রদান করে। অকুপেশনাল থেরাপির পাশাপাশি সেই সমস্ত ব্যক্তিদের ক্ষমতায়ন ও পরনির্ভরশীলতা দূর করার জন্য এবং দক্ষতা বৃদ্ধির সহায়ক হিসেবে বিভিন্ন লোকাল রিসোর্স ব্যবহার করে তৈরি করেন সহায়ক ডিভাইস যেমন: স্প্লিন্ট, সাপোর্টিভ
সিটিং, মডিফাইড এডিএল’স ইকুইপমেন্ট, ওয়াকিং ফ্রেম, মডিফাইড সিটিং চেয়ার ইত্যাদি এবং রোগীর প্রয়োজন অনুসারে পরিবেশগত পরিবর্তন যেমন: র‍্যাম্প, হোম এন্ড ওয়ার্কপ্লেস মডিফিকেশন ইত্যাদি করেন।

এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের ঘিরে নানা সামাজিক বাধা (কুসংস্কার, ভ্রান্ত ধারণা/ বিশ্বাস, খারাপ আচরণ ইত্যাদি) দূরীকরণ ও প্রতিবন্ধিতা প্রতিরোধের উপায় এবং তাদের যথাযথ চিকিৎসা সেবা সম্পর্কে অবগত করার জন্য বোরহানুদ্দিন ডিগ্রী কলেজ, বেলা রিহ্যাবিলিটেশন সলিউশ পয়েন্ট এবং ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি- এ তিনটি সচেতনাতামূলক প্রোগ্রাম এবং তিনটি উঠান বৈঠকসহ মোট ছয়টি সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করেন, তাছাড়াও সেখানে অকুপেশনাল থেরাপি এবং পুনর্বাসন চিকিৎসার গুরুত্বসহ অকুপেশনাল থেরাপির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

Reneta

অকুপেশনাল থেরাপি চিকিৎসা সেবা সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ হেলথ প্রফেশন্স ইনস্টিটিউট (বিএইচপিআই)এর অকুপেশনাল থেরাপি বিভাগের সম্মানিত লেকচারার খাদিজা আক্তার লিলি জানান, অকুপেশনাল থেরাপি একটি বিজ্ঞান সম্মত চিকিৎসা যা একজন ব্যক্তির শারীরিক, মানসিক, সামাজিক এবং পরিবেশগত সমস্যা দূর করার মাধ্যমে তাকে দৈনন্দিন কাজে যথাসম্ভব স্বর্নিভর করার লক্ষ্যে চিকিৎসা সেবা প্রদান করে থাকে। এখন পর্যন্ত, বাংলাদেশে ৪০৮ জন অকুপেশনাল থেরাপিস্ট রয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী,

আমাদের দেশে ৬৪ হাজার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মাত্র একজন অকুপেশনাল থেরাপিস্ট রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। লেকচারার মো: সাদ্দাম হোসেন বলেন, আমাদের দেশে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন করতে দেশের প্রতিটি প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিকে জনশক্তিতে পরিণত করতে হবে, এজন্য প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনা প্রয়োজন। প্রতিবন্ধী ব্যক্তিদের সঠিক পুনর্বাসন সেবা নিশ্চিত করে, তাদের দক্ষতা অনুযায়ী কর্মক্ষম করে গড়ে তুলতে অকুপেশনাল থেরাপির কোনো বিকল্প নেই।

বেলা রিহ্যাবিলিটেশন সলিউশন পয়েন্টের সম্মানিত ডিরেক্টর প্রিন্সিপাল শহিদুল ইসলাম বলেন, আমাদের ত্রিশাল উপজেলায় এমন হাজারো ব্যক্তি আছেন যারা বিভিন্নভাবে প্রতিবন্ধকতার শিকার। শিক্ষার্থীরা আমাদের গ্রামে যে অকুপেশনাল থেরাপি চিকিৎসা সেবা প্রদান করেছে তার জন্য আমি এবং বেলা রিহ্যাবিলিটেশন সলিউশন পয়েন্ট চির কৃতজ্ঞ। শুধুমাত্র ত্রিশালে নয় সমগ্র দেশের প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা সেবার মাধ্যমে দৈনন্দিন কাজে সর্বোচ্চভাবে সক্ষম করে তুলতে অকুপেশনাল থেরাপি চিকিৎসা সেবা ছাড়া অন্য কোনো উপায় নেই বলেই আমি মনে করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অকুপেশনাল থেরাপিত্রিশালপক্ষাঘাত গ্রস্থময়মনসিংহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT