চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওবায়দুল কাদেরের বাড়ি ভাঙচুর

আলাউদ্দিন শিবলুআলাউদ্দিন শিবলু
৩:৪০ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, নোয়াখালী, রাজনীতি
A A

নোয়াখালীতে সাবেক মন্ত্রী ওবায়েদুল কাদেরের বাড়িতে ভাঙচুর করছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তার বাসায় ভাঙচুর ও আগুন দেয় একদল ছাত্র-জনতা।

বৃহস্পতিবার ১২টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার ওবায়দুল কাদেরের বাড়িটি গুঁড়িয়ে দেয়ার জন্য একদল ছাত্র-জনতা বাড়ির গেট ও দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। বিক্ষুব্ধ জনতার একাংশ দোতলা ভবনে ঢুকে ভেতরে থাকা কিছু আসবাবপত্র ছুড়ে নিচে ফেলে দেয়। পরে সেসবে আগুন ধরিয়ে দেয়া হয়। তারা ভবনের ওপরেও আগুন দেয়।

নোয়াখালী বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আরিফ জানান, যারাই স্বৈরাচার দোসর হিসেবে কাজ করবে তাদেরই এই পরিণতি হবে। সাধারণ শ্রেণি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশা মানুষ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে।

বৈষম্য বিরোধী ছাত্র নেতারা জানান, ওবায়দুল কাদেরের বাড়িতে বুলডোজার আসবে এবং এ বাড়ি গুড়িয়ে দেয়া হবে। এ বাড়ির পর স্থানীয় সংসদ সদস্য এবং আওয়ামী লীগের নেতাদের বাড়িতেও ভাঙচুর করার ঘোষণা দেয়া হয়।

ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর ও অগ্নি সংযোগের পর পাশেই অবস্থিত তার ছোট ভাই শাহাদাত হোসেনের বাড়িতেও ভাঙচুর চালানো হয়।

এ বাড়িটি ওবায়দুল কাদেরের জন্মস্থান ও তার ছোট ভাই বসুরহাট পৌরসভার আলোচিত সাবেক মেয়র মির্জা কাদেরেরও বাসভবন।

Reneta

গত ৫ আগস্ট রাতে এ বাড়িটিতে একবার ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এরপর বাড়িটিতে কিছুটা সংস্কার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়েদুল কাদেরনোয়াখালীবাড়িভাঙচুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, সমীকরণ কী বলে

জুন ১২, ২০২৬

অজিদের হোয়াইটওয়াশ করার অভিযানে বাংলাদেশের অপরিবর্তিত স্কোয়াড

জুন ১২, ২০২৬

১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

জুন ১২, ২০২৬

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

জুন ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT