আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: সাধারণ মানুষের বাড়িতে এখন যেমন লোডশেডিং হচ্ছে, মন্ত্রী ও এমপিদের বাড়িতে লোডশেডিং হোক।
মঙ্গলবার বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের আয়োজিত ১৫ আগস্টের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এছাড়া জ্বালানি ব্যয় কমিয়ে আনতে সচিবালয়ে থাকা অতিরিক্ত গাড়ি ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এসময় তিনি কৃচ্ছ্রতা সাধনে সচিবদের আরও বেশি উদ্যোগী হতে আহ্বান জানান।
সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের এসময় দায়িত্বপূর্ণ কথা বলার আহ্বান জানিয়ে বলেন, দায়িত্বজ্ঞানহীন কথা বন্ধুত্ব নষ্ট করতে পারে।







