সময়ের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। সম্প্রতি ‘সুড়ঙ্গ’র আইটেম গানে নেচে ঝড় তুলেন এই নায়িকা। ফোরকাস্ট টিজার ছাড়া ট্রেলার প্রকাশহীন ‘সুড়ঙ্গ’র প্রচারে এই গানটির ভূমিকার কথাও বলেন কেউ কেউ! ছবিটি ঈদের দিন থেকেই দর্শক সাড়া পাচ্ছে।
কিন্তু এসবের মাঝে ফারিয়া কোথায়? ঢাকাই ছবির জনপ্রিয় এই নায়িকা আগেই জানিয়েছিলেন, ঈদের ছুটি কাটাতে যাবেন তুরস্কে! তার ছাপ রয়েছে নায়িকার সোশাল মিডিয়ায়! যে কেউ ঢুঁ দিলেই দেখবেন, তুরস্কের বিভিন্ন শহর ঘুরছেন ফারিয়া! ছড়াচ্ছেন উষ্ণতা!
সেখান থেকে নিয়মিত ছবি পোস্ট করছেন। জানান দিচ্ছেন তার অবকাশ যাপনের মুহূর্তরা কতোটা রঙিন!
তবে কিছু ছবি নিয়ে নেটিজেনদের একাংশের নানা আপত্তিকর মন্তব্যও চোখে পড়ছে! কারণ ছবিতে ফারিয়া ধরা দিয়েছেন সল্পবসনায়! তবে নিজেকে এমন সাহসীভাবে উপস্থাপনের জন্য অনেকের প্রশংসাও পাচ্ছেন এই নায়িকা!
গেল মাসেই ফারিয়া জানিয়েছিলেন, ঈদের ছুটি কাটাতে তুরস্কে যাচ্ছেন তিনি। সেখান থেকে ফিরেই নতুন ছবির জন্য প্রস্তুতি শুরু করবেন তিনি। নতুন ছবির নাম ‘সে ধীরে আসে’। এটি পরিচালনা করার কথা রয়েছে ‘ন ডরাই’ খ্যাত নির্মাতা তানিম রহমান অংশুর। আগস্ট থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা।








