চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির আমলে চাকরিচ্যুত এনএসআই কর্মকর্তা সব সুবিধা ফিরে পাবেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৯ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, আদালত
A A
Supreme Court

বিএনপি সরকারের আমলে চাকরিচ্যুত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কর্মকর্তা বখতিয়ার আহমেদ খান সর্বোচ্চ আদালতের রায়ে তার চাকরির সকল সুযোগ সুবিধা ফিরে পাবেন।

এ সংক্রান্ত এক রিভিউ আবেদন শুনানি শেষে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ বৃহস্পতিবার বখতিয়ারের পক্ষে রায় দেন।

আদালতে বখতিয়ার আহমেদ খানের পক্ষে ছিলে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম। সাথে ছিলেন তার মেয়ে ব্যারিস্টার রাশনা ইমাম ও ছেলে ব্যারিস্টার রেশাদ ইমাম। আদালতে রাষ্ট্র পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রায়ের পর বখতিয়ার আহমেদ খান বলেন,’সর্বোচ্চ আদালতের প্রতি প্রতি আমার অবিচল আস্থা ছিল। ৩০ বছরের আইনী লড়াইয়ের পর আজ আমার পক্ষে চূড়ান্ত রায় এলো। আমার চাকরি আর পাব না। তবে প্রাপ্য আর্থিক সুযোগ সুবিধা পাব। সেই সাথে আজকের রায়ে মাধ্যমে আমার পারিবারিক ও সামাজিকভাবে মর্যাদা পুনরুদ্ধার হবে।’

বখতিয়ার আহমেদ খান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এর কারিগরী শাখায় উপ-পরিচালক হিসাবে কর্মরত ছিলেন। বিএনপি সরকারের আমলে ১৯৯২ সালের ২৩ সেপ্টেম্বর তিনি চাকরিচ্যুত হন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশাসনিক ট্রাইবুন্যাল মামলা করেলে আদালত চাকরিচ্যুত করার সিদ্ধান্তকে অবৈধ ও বেআইনি ঘোষণা করেন এবং চাকুরিতে পুনর্বহালের আদেশ দেন।

এই আদেশের বিরুদ্ধে ২০০৫ সালে সরকার আপিল করলে প্রশাসনিক আপিল ট্রাইবুন্যাল প্রশাসনিক ট্রাইবুন্যালের আদেশই বহাল রাখেন। এর ৮ বছর পর সরকার প্রশাসনিক আপিল ট্রাইবুন্যালের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন। তবে ২০২০ সালে টাইম বারের যুক্তিতে লিভ টু আপিল খারিজ হয়ে যায়। পরবর্তীকালে ২০২১ সালে খারিজ আদেশটি পুনর্বিবেচনার আবেদন করা হয়। সে আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার রায় দেন দেশের সর্বোচ্চ আদালত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনএসআইবিএনপিসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এআইয়ে অগ্রগতি বিষয়ে ফাইভ আইজের ‘বড় সতর্কতা’

জুন ২৩, ২০২৬

শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরমে নেই স্বস্তি

জুন ২৩, ২০২৬

চিড়িয়াখানা থেকে কেনো সরানো হলো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে?

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিচার প্রশাসনে বড় রদবদল, ২২ বিচারক বদলি

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT