চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পথের কাঁটা সরানোর এখনই সময়

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:১১ অপরাহ্ন ০৮, আগস্ট ২০২২
সম্পাদকীয়
A A

সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করে গিয়েছেন। চীনের সাথে বাংলাদেশের চারটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। চীনের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি বিশাল হলেও আমরা চীনা পণ্যের ওপর নির্ভরশীল। বিশ্বব্যাপী করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে নতুন মাত্রা সৃষ্টি করেছে। সারা বিশ্বে অর্থনীতি একটা বড়সড় ধাক্কা দিল। এই প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনীতিতে এখন চরম সংকট কাল চলছে। সরকার নানাভাবে কৃচ্ছ্রতা সাধন করছে। মাঝখানে জ্বালানি তেলের দামও বাড়লো। দেশের এখন নাভিশ্বাস। এর মধ্যে মড়ার ওপর খাড়ার ঘা হিসেবে ১১ লাখ রোহিঙ্গার উৎপাত আমাদের ভাবিয়ে তুলছে। চীনের কাছে রোহিঙ্গা সমস্যা নিয়ে সহযোগিতা চাওয়া হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ভূমিকা রাখবে বলে আশ্বাস দিয়েছেন। এদিকে রোহিঙ্গাদের উপস্থিতি এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। ক্যাম্পগুলোতে চলছে অরজকতা। মাদক ব্যবসা থেকে হানহানি প্রায় প্রতিদিনই রোহিঙ্গা ক্যাম্পের খবর।

চ্যানেল আই অনলাইনে প্রকাশিত সংবাদে জানা যায়: কক্সবাজারে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী শিবির সংলগ্ন পাহাড়ী এলাকায় ‘আধিপত্য বিস্তারের জেরে’ রোহিঙ্গাদের দুই দলের মধ্যে গোলাগুলির ঘটনায় নিহত একজনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এতে ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। রোহিঙ্গা শিবিরে নিরাপত্তায় নিয়োজিত ১৬ এপিবিএন এর অধিনায়ক এডিআইজি হাসান বারী নুর জানান: রোববার সন্ধ্যায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবির সংলগ্ন পাহাড়ী এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে। নিহত মো.ইব্রাহিম (৩০) টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের সি-ব্লকের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে। তবে আটক ব্যক্তির নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। এপিবিএন জানিয়েছে: ইব্রাহিম এক সময় রোহিঙ্গা সন্ত্রাসী ‘জকির বাহিনীর’তে সক্রিয় ছিল। স্থানীয়দের বরাতে এডিআইজি হাসান বারী নুর বলেন: রোববার সন্ধ্যায় টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবির সংলগ্ন পাহাড়ী এলাকায় দুই সন্ত্রাসী দলের মধ্যে গোলাগুলির খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।গুলিবিদ্ধ ইব্রাহিমকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তার অবস্থা আশকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখান আনা হলে হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক।

রোহিঙ্গাদের ক্রমবর্ধমান হানাহানি খুনখারাপি এই অঞ্চলকে আরও বেশি ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। সরকারের উচিত রোহিঙ্গা বিষয়ে জাতীয় ও আর্ন্তজাতিক উদ্যোগ গুরুত্বের সঙ্গে কার্যকর করা। এই সংকট নিরসনে মিয়ানমারের মিত্র চীনকে কাজে লাগানো। গত কয়েক দশকের মধ্যে বিশ্ব এখন মারাত্মক অর্থনৈতিক সংকটে পতিত। তার ধাক্কা বাংলাদেশেও লেগেছে। এর থেকে একে একে বের হয়ে আসার পথে রোহিঙ্গা প্রত্যাবাসন একটি অন্যতম সমাধান। আমরা আশা করি সরকার খুব দ্রুতই চীনকে দিয়ে এই সুযোগ কাজে লাগাবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চীনা পররাষ্ট্রমন্ত্রীবাংলাদেশ সফরযুদ্ধরোহিঙ্গাসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

লাখো মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়ায় ঈদের বৃহত্তম জামাত

মার্চ ২১, ২০২৬

সম্পর্কের গল্পে আজ ঈদ মাতাবে ‘ফ্যামিলি ম্যান’

মার্চ ২১, ২০২৬
প্রতীকী ছবি

হাতিরঝিলে ছুরি মেরে স্কুলছাত্র হত্যা

মার্চ ২১, ২০২৬

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে খাল খনন ও সংরক্ষণ কর্মসূচি

মার্চ ২১, ২০২৬
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ

বাংলাদেশ ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময়

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT