চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষিদ্ধ হচ্ছেন না মেসি-আলবা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ন ২৫, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসি এবং জর্ডি আলবা যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ও মেক্সিকোর লিগা (এমএক্সের) তারকাদের নিয়ে এক ম্যাচের শিরোপা নির্ধারণী লড়াই থেকে নাম প্রত্যাহার করেছেন। তারা থাকছেন না অলস্টার গেমে। সাধারণত চোট ছাড়া অন্য কারণে এ ম্যাচ থেকে নাম প্রত্যাহার করলে লিগে এক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন খেলোয়াড়রা, কিন্তু মেসি ও আলবা নিষিদ্ধ হচ্ছেন না।

বুধবার ইন্টার মিয়ামি লিগ অফিসিয়ালদের জানিয়ে দিয়েছে, মেসি ও আলবা ম্যাচটি থেকে নাম প্রত্যাহার করেছেন। আর্জেন্টাইন মহাতারকা এবং আলবার এমএলএসের সম্মিলিত দলে শুরুর একাদশে থাকার কথা ছিল। সপ্তাহজুড়ে ইন্টার মিয়ামির খেলোয়াড়দের অবস্থা নিয়ে নানা আলোচনা হয়েছে। তারা সম্প্রতি ক্লাব বিশ্বকাপ এবং গত একমাসে একাধিক ম্যাচ খেলার কারণে শারীরিকভাবে ক্লান্ত, তাতে ক্লাবটির শীর্ষ তারকারা সেরা অবস্থানে নাও থাকতে পারেন। এ কারণ দেখিয়েই এমএলএস কর্তৃপক্ষ মেসি এবং আলবার অনুপস্থিতিকে গ্রহণযোগ্যতা দিয়েছে।

তাদের না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন এমএলএস কমিশনার ডন গারবার। বলেছেন, ‘অলস্টার গেমটি আমাদের কাছে অগ্রাধিকারপূর্ণ ম্যাচ। কিন্তু লিও গত ৩০ দিনে নয়টি ম্যাচ খেলেছেন। তিনি লিগের প্রতিটি ম্যাচে ৯০ মিনিটই খেলেছেন। ইন্টার মিয়ামির সময় সূচিও অন্য দলের চেয়ে আলাদা ছিল। একটি লিগ হিসেবে আমাদের এই বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে।’

মাত্র ১৫ দিনে ইন্টার মিয়ামি পাঁচটি ম্যাচ খেলেছে, যেটি অস্বাভাবিক সূচি, যা খেলোয়াড়দের উপর শারীরিকভাবে প্রচণ্ড প্রভাব ফেলেছে। ৩৮ বর্ষী মেসি ও ৩৬ বর্ষী আলবার বিষয়ে মিয়ামি কোচ হাভিয়ের মাশচেরানো আগেই বলেছেন, ‘দুজনকেই ডাকা হয়েছে। তাদের সাময়িক বিশ্রামে রাখতে চাই, তবে এটা আমার একার সিদ্ধান্ত নয়। অলস্টার গেমের গুরুত্ব বুঝি, কিন্তু ক্লাবের থেকে এখনও কোন সিদ্ধান্ত আসেনি। সবকিছু স্বাভাবিক আছে।’

গত মৌসুমেও মেসি চোটে কারণে অলস্টার ম্যাচে খেলেননি, ফলে টানা দ্বিতীয়বার এ দ্বৈরথ থেকে বিরত থাকলেন। মেসির উপস্থিতি এ ম্যাচকে বিশ্বব্যাপী অনেকবেশি গুরুত্ব ও নজর কেড়ে এনে দিতে পারত। ২০১৮ সালে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির হয়ে খেলা সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ অলস্টার গেম থেকে নাম প্রত্যাহারের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলস্টারআলবাএমএলএসনিষেধাজ্ঞামেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রিকেটেই মনোযোগ সাকিবের, রাজনীতি করা নিয়ে যা বললেন

এপ্রিল ৬, ২০২৬

ইরানের দেওয়া প্রস্তাব যথেষ্ট নয়: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধসে নিহত ৪, মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাজা শেষ হলেও মিলছে না মুক্তি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ বন্ধ থাকায় পঞ্চগড়ে সড়ক অবরোধ

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT