চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিন্দু নই বলে পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি: তসলিমা নাসরিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২৩
বাংলাদেশ
A A
তসলিমা নাসরিনের ছবি, বাংলার সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুসলিম হওয়ার জেরে পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি আলোচিত লেখিকা তসলিমা নাসরিনকে। সেই অভিজ্ঞতা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সাথে শেয়ার করেছেন তিনি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্টে তসলিমা নাসরিন তার পুরীর জগন্নাথ মন্দির এবং কলকাতার দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশের অভিজ্ঞতা পাশাপাশি তুলে ধরেছেন।

তসলিমা নাসরিন লিখেছেন, পুরীর জগন্নাথ মন্দিরে আমাকে ঢুকতে দেওয়া হয়নি আমি হিন্দু নই বলে। এরপর কলকাতার দক্ষিণেশ্বর মন্দিরে একেবারে কালী মূর্তি যে ঘরে, সে ঘরে আমাকে সসম্মানে ঢোকানো হয়েছিল।

Banglabid

তিনি লিখেছেন, শুধু তাই নয়, কালীকে পরানো লাল বেনারসি শাড়িটি আমাকে উপহার দেওয়া হয়েছিল। সুগন্ধ লেগে ছিল শাড়িতে। শাড়িটি আমার এক কালী ভক্ত বৌদিকে দিয়ে দিয়েছিলাম। তিনি যে কী খুশি হয়েছিলেন!

তিনি আরও লিখেছেন, কত জায়গায় যে আমার প্রবেশ নিষিদ্ধ, কোথাও আবার আমি গর্ভগৃহে আমন্ত্রিত। জীবনে কত রকম ভাল মন্দ জোয়ার ভাটা দেখেছি। জ্যাক দারিদা বড় পুরস্কার দিচ্ছেন, ওদিকে কুড়োলের কোপ মেরে সুস্থ মানুষের পা কেটে ফেললো অর্থলোভী ক্রিমিনাল। জীবনে সম্মান যেমন পেয়েছি, অসম্মানও পেয়েছি কম নয়।

পোস্টের কমেন্ট বক্সে একজন লেখেন, ‘জগন্নাথ মন্দির ঠিক কাজটি করেছে। কারণ সৃষ্টিকর্তা বলেছেন যার যার ধর্ম তার তার।’ আরেক জন লেখিকাকে খোঁচা দিয়ে লেখেন, ‘আমরা জানি,আপনি কোনও ধর্মের বিশ্বাসী নন ।তাহলে মন্দিরে গেলেন কেন?’

Reneta

এইসব প্রশ্নের অবশ্য কোনও জবাব দেননি তসলিমা নাসরিন। কটাক্ষ নিয়ে কখনোই কোন পরোয়া করেন না তিনি। তবে মাঝেমধ্যে মনের কথা ফেসবুক পোস্টে শেয়ার করে নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতার দক্ষিণেশ্বর মন্দিরতসলিমা নাসরিনপুরীর জগন্নাথ মন্দির
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

অপারেশন টাকা: পর্তুগালে পুলিশের হাতে ২ বাংলাদেশি গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রামে বড় প্রকল্প কেন অসফল?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT