নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে নরওয়ে। আগামী ২৮ মে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে বলেও জানান তিনি।
আলজাজিরা জানিয়েছে, নরওয়ের পাশাপাশি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শিগগিরই আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার তারিখ ঘোষণা করতে চলেছেন। তাছাড়া আয়ারল্যান্ডও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে বলে জানা গেছে।
এমন সিদ্ধান্তের পর আয়ারল্যান্ড ও নরওয়েতে থাকা ইসরায়েলের রাষ্ট্রদূতদের অবিলম্বে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাটজ। তিনি বলেছেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে আজ ফিলিস্তিনিদের এবং সমগ্র বিশ্বের কাছে একটি বার্তা পাঠাতে চায় যে সন্ত্রাসবাদের মূল্য আছে।
ইসরায়েল জানিয়েছে, ইউরোপীয় দেশগুলোর এমন স্বীকৃতি চরমপন্থা ও অস্থিতিশীলতাকে উস্কে দিবে।








