আন্তর্জাতিক

আরও দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল নর্থ কোরিয়া

নর্থ কোরিয়া পরীক্ষার ক্ষেপণাস্ত্র দেখছে দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নর্থ কোরিয়া দ্বারা চালানো ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার দৃশ্য, দর্শকদের দেখানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আরও দুটি স্বল্পপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে নর্থ কোরিয়া। দুই সপ্তাহেরও কম সময়ে এ নিয়ে ষষ্ঠবারের মত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পিয়ংইয়ং।

বৃহস্পতিবার এ পরীক্ষা চালানো হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

এ হামলাকে প্রতিশোধমূলক ব্যবস্থা বলে উল্লেখ করেছে নর্থ কোরিয়া। যুক্তরাষ্ট্র ও সাউথ কোরিয়ার সামরিক মহড়ার বিপরীতে এ ব্যবস্থা বলে দাবি করেছে পিয়ংইয়ং।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র দুটি জাপানের দিকে উড়ে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ে।

এর আগে মঙ্গলবার জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় নর্থ কোরিয়া। এর পর পরই যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকে এ ঘটনার নিন্দা জানায়।

নর্থ কোরিয়ার বিরুদ্ধে শক্তিশালী নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধাচরণ করায় চীন ও রাশিয়াকে দোষারূপ করেছে যুক্তরাষ্ট্র।

নিরাপত্তা পরিষদের বৈঠকে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করে মস্কো ও বেইজিং। শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে এ বিষয়ের সমাধানের পক্ষে মত দেয় চীন-রাশিয়া।

নর্থ কোরিয়ার মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় বুধবার যুক্তরাষ্ট্র, জাপান ও সাউথ কোরিয়া সামরিক মহড়া চালিয়েছে। যুক্তরাষ্ট্র এও বলেছে— ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও সামরিক মহড়া সমান নয়।

বিষয়:নর্থ কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…