চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলমান উত্তেজনায় আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নর্থ কোরিয়ার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ন ১৬, মার্চ ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সাউথ কোরিয়া ও জাপানের শীর্ষ নেতাদের বৈঠক শুরু হবার কয়েক ঘণ্টা আগে আবারো একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে নর্থ কোরিয়া।

বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়।

আজ বৃহস্পতিবার সকালে জাপান ও সাউথ কোরিয়ার কর্মকর্তারা দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রায় এক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে এটি জাপানের পশ্চিম সাগরে গিয়ে পড়েছে। এ নিয়ে এক সপ্তাহে পিয়ংইয়ং চতুর্থবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো। যদিও এর আগের তিনটি ছিলো স্বল্প মাত্রার। নর্থ কোরিয়া এ ধরণের ক্ষেপণাস্ত্র সর্বশেষ ছুঁড়েছিল প্রায় এক মাস আগে।

এ বিষয়ে সাউথ কোরিয়ার জয়েন্ট চীফ অফ স্টাফ জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাতটা দশ মিনিটে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়।

জাপান ও সাউথ কোরিয়া জানিয়েছে, বিষয়টি নিয়ে তাদের জাতীয় নিরাপত্তা পরিষদে বৈঠক হবে।

Reneta

এদিকে ঘটনার পর সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ইওন সুক ইওল দেশটির সামরিক বাহিনীকে পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের সাথে যৌথ মহড়া চালিয়ে যাবার নির্দেশ দিয়েছেন। ‘ফ্রিডম শিল্ড’ নামের এই মহড়াটি ১০ দিন ধরে চলবে।

ইওল বলেছেন, এ ধরণের উস্কানির জন্য পিয়ংইয়ংকে মূল্য দিতে হবে।

যদিও নর্থ কোরিয়া বারবার বলে আসছে, তাদের পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা কর্মসূচির উদ্দেশ্য আত্মরক্ষামূলক।

Jui  Banner Campaign
ট্যাগ: ক্ষেপণাস্ত্রজাপাননর্থ কোরিয়াব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসাউথ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন ঝড়ের আভাস!

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাকায় ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জাঙ্ক ফুড কি সিগারেটের মতোই ক্ষতিকর, যা বলছে গবেষণা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

২০২৬ সালের হজের ভিসা ৮ ফেব্রুয়ারি থেকে শুরু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT