চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরেকটি পারমাণবিক সাবমেরিন সংযোজন করল নর্থ কোরিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ন ০৮, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

পারমাণবিক শক্তিধর দেশ নর্থ কোরিয়া তাদের শক্তিকে আরও বাড়িয়ে তোলার জন্য নতুন একটি সাবমেরিনের উদ্বোধন করেছে। নতুন এই  সাবমেরিনের উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন।

সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে, আজ ৮ সেপ্টেম্বর শুক্রবার নতুন সাবমেরিন উদ্বোধনের খবর প্রকাশ করেছে নর্থ কোরিয়া। গত বুধবার উদ্বোধনকৃত এই সাবমেরিনে পরমাণু অস্ত্র বহন এবং সেইসাথে তা উৎক্ষেপণও করা সম্ভব।

নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন জানিয়েছেন, এর ফলে নর্থ কোরিয়ার নৌ বাহিনী আরো একটু শক্তিশালী হলো। পরমাণু অস্ত্রে সুসজ্জিত হওয়ার পথে তারা আরও এক ধাপ এগিয়ে গেল।

উদ্বোধনী অনুষ্ঠানে কিম জানান, দেশের স্থলবাহিনী এবং নৌবাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে। তারা যাতে প্রযোজনে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে, সেই রাস্তা তৈরি করা হচ্ছে।

উদ্বোধনের পরদিন বৃহস্পতিবার কিম আরও একবার সাবমেরিনটি দেখতে যান। তার উপস্থিতিতে সাবমেরিন থেকে ক্রুজ মিসাইল ছোঁড়ার প্রস্তুতি নেওয়া হয়।

সাবমেরিনটি নিয়ে যা জানা গেছে,

  • ৮৪১ নম্বরের এই সাবমেরিনটির নামকরণ করা হয়েছে কোরিয়ার ঐতিহাসিক ব্যক্তিত্ব কিম কুন ওকের নামে।
  • সমুদ্রের তলার যুদ্ধে এই সাবমেরিন অত্যন্ত আধুনিক বলে কিম জানিয়েছেন।
  • এই সাবমেরিন পরমাণু অস্ত্র বহন করতে পারে এবং প্রয়োজনে ছুঁড়তে পারে।
  • দূরপাল্লার ব্যালেস্টিক মিসাইল, অল্প দূরত্বের ব্যালেস্টিক মিসাইল, এমনকি ক্রুজ মিসাইলও এখান থেকে ছোঁড়া সম্ভব।
  • আপাতত নর্থ কোরিয়া থেকে জাপানের মধ্যবর্তী এলাকায় এই সাবমেরিনটি নৌবাহিনীর পেট্রোলিংয়ে অংশ নেবে।
Reneta

নর্থ কোরিয়ার হাতে আরও সাবমেরিন আছে। সেই সাবমেরিন থেকে কিছুদিন আগে একটি ব্যালেস্টিক মিসাইল ছোঁড়া হয়েছিল। তবে নতুন সাবমেরিনটি আগের চেয়েও উন্নত বলে জানিয়েছে নর্থ কোরিয়ার প্রশাসন।

Jui  Banner Campaign
ট্যাগ: কিম জং উননর্থ কোরিয়াপারমাণবিক শক্তিসাবমেরিন
শেয়ারTweetPin

সর্বশেষ

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি ২, ২০২৬

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি ২, ২০২৬

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT