বাংলাদেশ

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

রেলগাড়ি চলাচল বন্ধ, যাত্রীরা অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রেলগাড়ি বন্ধ থাকায় যাত্রীরা অপেক্ষা করছে, রেলপথে যোগাযোগ বন্ধ রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজীপুর জেলায় ঢাকা-টাঙ্গাইল রেল লাইনে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এ অবস্থায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার (১৩ এপ্রিল) বেলা আড়াইটার দিকে জেলার সালনায় এ ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান জানান, আজ দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল রেলসড়কের সালনা এলাকায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সাথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সংশ্লিষ্ট রেল কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, নীলফামারী জেলার চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি রোববার দুপুর আড়াইটার দিকে গাজীপুরের সালনা ব্রিজের কাছে পৌঁছামাত্রই একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।

তিনি জানান, এরপর থেকে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গ চলাচলকারী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেনটি উদ্ধারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধারের পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

বিষয়:ট্রেন লাইনচ্যুতঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধরেল যোগাযোগ বন্ধ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…