চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ১৮৯১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৬ অপরাহ্ন ১৫, এপ্রিল ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ১৫০টি উপজেলার তিনটি পদের বিপরীতে ১ হাজার ৮৯১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬৯৬ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৭২৪ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪৭১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার ১৫ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের সময় শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।

তিনি জানান, এবার কেবল অনলাইনে মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। এতে চেয়ারম্যান পদে ৬৯৬ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৭২৪ জন এবং নারী ভাইস-চেয়ারম্যান পদে ৪৭১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

তফসিল অনুযায়ী, প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই হবে ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। পরদিন প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হবে। প্রথম ধাপের ১৫০ উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী ৮ মে।

এ ধাপের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তাকে এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন নিষ্পত্তি করবেন জেলা প্রশাসক।

তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, আপিল গ্রহণ ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে। এ ধাপে ১৬১ উপজেলায় আগামী ২১ মে ভোটগ্রহণ করা হবে।

Reneta

চার ধাপের উপজেলা নির্বাচনের পরবর্তী দুই ধাপের ভোটগ্রহণ ২৯ মে ও ৫ জুন অনুষ্ঠিত হতে পারে। তৃতীয় ধাপের তফসিল হতে পারে ১৭ এপ্রিল।

Jui  Banner Campaign
ট্যাগ: উপজেলা পরিষদ নির্বাচননির্বাচনমনোনয়নপত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

শেরপুরে ব্যালট বই ছিনতাইয়ের অভিযোগে আটক ২

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ড. শফিকুল আলম।

হান্নান মাসুদের ছোট ভাইয়ের শহীদ হওয়ার খবরটি মিথ্যা: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফেনীতে জামায়াত কর্মীর ওপর অতর্কিত হামলা, বিএনপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দিয়ে বাসায় ফিরে মারা গেলেন অভিনেতা তিনু করিম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: এনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পুরো পরিবার।

২৫ বছর পর ভোট দিলেন মির্জা ফখরুলকন্যা শামারুহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT