চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হালান্ডের হ্যাটট্রিকে আন্ডারপ্যান্টে মঞ্চে উঠবেন নোয়েল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ন ১০, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারিয়ে ম্যানচেস্টার সিটি জিতলে এবং আর্লিং হালান্ড হ্যাটট্রিক করলে আন্ডারওয়্যার পরে গান গাইতে স্টেজে উঠবেন, এমন ঘোষণা দিয়েছেন বিখ্যাত রক ব্যান্ড ‘ওয়েসিস’ এর গায়ক নোয়েল গ্যালাঘের। ম্যানচেস্টার সিটির এ পাঁড় সমর্থক ফাইনালের আগে সিটিজেনদের অফিসিয়াল ওয়েবসাইটে এ ঘোষণা দেন।

ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে শনিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ৬৮তম ফাইনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানসিটি ও ইতালিয়ান লিগ সিরি আ’র ইন্টার মিলানের শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

হালান্ড ম্যাচের ফলাফল নির্ধারক হবে আশা করে ইংলিশদের এ শিল্পী বলেন, ‘সে অসাধারণ একজন ছেলে এবং তার সুন্দর, বড় একটি হাসি রয়েছে যা তাকে সুখী বাচ্চার মত দেখায়। সে মহান।’

ব্রিটিশদের অন্যতম প্রভাবশালী গীতিকার উল্লেখ করেন, ‘আমি ইস্তাম্বুলে থাকতে পারব না, তবে আমি সবসময় চেষ্টা করি চ্যাম্পিয়ন্স লিগের আশেপাশের দিনগুলোতে যেন ব্যস্ততা না থাকে এবং সেটা মে মাসের শেষের দিকেই হয়।’

‘আমি গিগের সাথে চুক্তিবদ্ধ এবং যাই হোক না কেন তা খেলতে বাধ্য। আমি এতে ঠিক আছি এবং সান ডিয়েগোর একটি বারে আমি খেলাটা দেখব।’

ব্রিটিশদের সংগীত ইতিহাসের সবচেয়ে সফল ও রক ব্যান্ড ‘ওয়েসিস’ এর প্রধান গীতিকার নোয়েল গ্যালাঘের। তিনি ওয়েসিসের প্রধান গিটারিস্ট, সহ-ভোকালিস্ট। ২০০৯ সালে ওয়েসিস ছাড়ার পর ‘নোয়েল গ্যালাঘের’স হাই ফ্লাইং বার্ডস’ গঠন করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টারওয়েসিস'চ্যাম্পিয়ন্স লিগতুরস্কম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

রোগীদের এআই ও রোবোটিক চিকিৎসা সহজ করতে বিশেষ উদ্যোগ

এপ্রিল ১৩, ২০২৬

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়, পতাকায় মোড়া সুরসম্রাজ্ঞী

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রীর সঙ্গে ধাক্কা নিয়ে মাসুদ অরুন বলেন, সম্পর্ক নষ্ট করার জন্য ভিডিও ছড়ানো হয়েছে

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অবরোধ করা এলাকায় জাহাজ ঢুকলে আটক করা হতে পারে: মার্কিন বাহিনী

এপ্রিল ১৩, ২০২৬

ইরানকে সামরিক সহায়তা দিলে চীনের ওপর ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT