জনপদ

জায়গা দখলে বাধা দেয়ায় বিধবা নারীসহ দুইজনকে মারধরের অভিযোগ

চাটখিল পুলিস স্টেশনের সাইনবোর্ড, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

চাটখিল পুলিস স্টেশনের সাইনবোর্ড, যেখানে বাংলাদেশ ও পুলিস লেখা রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নোয়াখালীর খিলপাড়া ইউনিয়নে জায়গা দখলে বাধা দেয়ায় বিধবা নারীসহ দুই জনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে একই এলাকার মিজান, জাহিদ ও মাসুদের বিরুদ্ধে।

অভিযোগে বলা হয়, সকালে প্রতিপক্ষের লোকজন বাড়ির ৮ শতাংশ জায়গা দখল করতে আসলে জায়গার মালিক বিধবা নারী তাজনেহার আক্তার বাধা দিলে তাকে কাঠ ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে দখলদাররা। এসময় তার ছোট বোন রেহানা আক্তার এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।

পরে এলাকাবাসী আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় আহত তাজনেহার আক্তার বাদি হয়ে চাটখিল থানায় একটি এজাহার দায়ের করেছেন। থানার অফিসার ইন চার্য গিয়াস উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্তা নেয়া হবে।

বিষয়:গুরুতর আহত জায়গা দখল নোয়াখালীত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…