চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে ‘পরিষ্কার’ যে বার্তা দিলেন আইনমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ, রাজনীতি
A A

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটি বিষয় পরিষ্কার করে দিতে চাই, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। তত্ত্বাবধায়ক সরকার দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং সর্বোচ্চ আদালত এটিকে অবৈধ বলে রায় দিয়েছেন।

বৃহস্পতিবার ২৬ অক্টোবর সচিবালয়ে আইনমন্ত্রী সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আলোচনার সুযোগ নেই। আর অন্য কোন বিষয়ে আলোচনার সুযোগ আছে কি নেই তা আলোচনার প্রস্তাবের ওপর নির্ভর করবে।

আইনমন্ত্রী বলেন, সংসদ ১৫তম সংশোধনী পাস করেছে। এখন তত্ত্বাবধায়ক সরকারের বিধান ফিরিয়ে আনার কোনরকম সম্ভাবনা নেই। এটি পুনর্বিবেচনা করেও সংবিধান সংশোধন করারও সম্ভাবনা নেই।

আনিসুল হক বলেন, বিএনপি, জামায়াত প্রতিবারই নির্বাচন নষ্ট করার জন্য সব পদক্ষেপ নিয়েছে। সংবিধানে বলা আছে, নির্বাচন কখন হতে হবে। সেই অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচনের দিন ও তারিখ ঘোষণা করবে। আমরা চাই, সবাই নির্বাচনে আসুক। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হবে। যারা এতে অংশ নিতে চায়, স্বাগত। যারা করবে না, সেটা তাদের সিদ্ধান্ত।

আইনমন্ত্রী বলেন, সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কিছু নেই। ২০১৪ সালে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে প্রধানমন্ত্রী এটি (নির্বাচনকালীন মন্ত্রিসভা) করেছিলেন। এখন এটি তার ওপর নির্ভর করে নির্বাচনকালীন সরকারের ব্যাপারে কী করবেন, কী করবেন না। নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী যখন নির্বাচনের তফসিল ঘোষণা করবে। সেই মুহূর্ত থেকে এ সরকার নির্বাচনকালীন সরকার হয়ে যায় বলে মন্তব্য করেন আইনমন্ত্রী।

প্রস্তাবিত আইনে আনসার ব্যাটালিয়নকে আটক ও তল্লাশির ক্ষমতা দেওয়া হচ্ছে কি না, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, এসব কোনো ক্ষমতা আনসারকে দেওয়া হচ্ছে না। এ আইন নিয়ে যেসব ব্যাপারে প্রশ্ন ছিল, সেই বিষয়গুলো দেখা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনমন্ত্রীআইনমন্ত্রী আনিসুল হকতত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার সুযোগ নেই
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT