ভিডিও নিউজ

‘কারো সময় হয়নি আমাদের ফ্যামিলিকে আমন্ত্রণ জানানোর’: আবু সাঈদের ভাই

আবু সাঈদের ভাইয়ের ফেসবুক স্ট্যাটাস ও ছবি, যেখানে তিনি নতুন রাজনৈতিক দলের সদস্য হিসেবে পরিচিত হচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

‘তাদের কারো সময় হয়নি আমাদের ফ্যামিলিকে আমন্ত্রণ জানানোর’ এখনই এই অবস্থা ভবিষ্যৎতের কথা বাদ দিলাম। যাই হোক নতুন রাজনৈতিক দলের সফলতা কামনা করছি। ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শেষে এমন আক্ষেপ শহীদ আবু সাঈদের ভাই আবু হোসেনের। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি, যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শহীদ আবু সাঈদের ভাই আবু হোসেন তার ফেসবুক আইডিতে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের একটি ছবিসহ এই লেখাটি পোস্ট করেন।

পোস্টে তিনি বলেন, মনে অনেক দুঃখ ব্যথা নিয়ে পোস্ট করতে বাধ্য হলাম। সকল শহীদদের প্রতি সম্মান রেখে বলছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্য শহীদ ফ্যামিলিদের মাধ্যমে আমন্ত্রিত হয়েছি। তাদের কারো সময় হয়নি আমাদের ফ্যামিলিকে আমন্ত্রণ জানানোর এবং অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর আমার খোঁজখবর কেহ নেয়নি অথচ অন্যান্য শহীদ ফ্যামিলিদেরকে নিয়ে টানাটানি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেন প্রথম শহীদ আবু সাঈদ।

তিনি আরো বলেন, যার আত্মত্যাগের কারণে কোটা সংস্কার আন্দোলনে গণঅভ্যুত্থানে রূপ নেয়। তৈরি হয় নতুন বাংলাদেশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কয়জন সমন্বয়ক শহীদ আবু সাঈদের ফ্যামিলির খোঁজ নিয়েছে। অথচ অনেক সাধারণ মানুষ এবং অনেক রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ আমাদের খোঁজ নিয়েছে। এখনই এই অবস্থা ভবিষ্যৎতের কথা বাদ দিলাম। যাই হোক নতুন রাজনৈতিক দলের সফলতা কামনা করছি।

শুক্রবার আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত  নতুন রাজনৈতিক দল। দলের নাম রাখা হয়েছে ‘জাতীয় নাগরিক পার্টি’। নতুন দলের আত্মপ্রকাশ ঘিরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বড় জমায়েতের আয়োজন করা হয়েছিল।

বিষয়:জাতীয় নাগরিক কমিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…