চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুক্তি যাই হোক রাফাহায় হামলা হবেই: নেতানিয়াহু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৯ পূর্বাহ্ণ ০১, মে ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নেতানিয়াহু এক সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা সিদ্ধান্ত যাই হোক না কেন ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ আক্রমণ শুরু করবে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির জন্য হামসাম ও ইসরায়েলের প্রধানমন্ত্রীর মধ্যকার এক চুক্তি আলোচনা চলমান অবস্থায় এই বক্তব্য দিয়েছেন তিনি।

জিম্মিদের আত্মীয়দের সাথে করা এক বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, তিনি চুক্তিসহ বা ছাড়াই আক্রমণ চালিয়ে যাবে।

অন্যদিকে হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানিয়েছে, রোববার নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাফাহ বিষয়ে তার স্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

মঙ্গলবার ৩০ এপ্রিল জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, রাফাহতে হামলা থামাতে হবে এবং ইসরায়েলের উপর প্রভাবশালী সকল রাষ্ট্রকে এই হামলা প্রতিরোধ করার জন্য তাদের ক্ষমতা প্রয়োগ করতে হবে।

গাজার ২ দশমক ৫ মিলিয়ন জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ রাফাহয় বসবাস করে। গাজা ভূখণ্ডের অন্যান্য অংশে মানুষ যুদ্ধ থেকে বাঁচতে রাফাহয় আশ্রয় নিয়েছেন। যুদ্ধ বিধ্বস্ত এই এলাকা গুলোতে খাবার, পানি এবং ওষুধের অভাব দেখা গিয়েছে।

সোমবার পশ্চিম তীর-ভিত্তিক ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, রাফাহয় আক্রমণ ফিলিস্তিনি জনগণের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয় হবে।

নেতানিয়াহুর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা রাফাতে প্রবেশ করব এবং সম্পূর্ণ বিজয় অর্জনের জন্য আমরা সেখানে হামাস ব্যাটালিয়নগুলোকে চুক্তিসহ বা ছাড়াই নির্মূল করব।

গত বছর ৭ অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলার সময় হামাস কর্তৃক ২৫৩ জন জিম্মির হয়। এর মধ্যে ১৩০ জন এখনও হামাসের কাছে জিম্মি আছে। জিম্মিদের মধ্যে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে মুক্তিকামী সংগঠন হামাসের নেতৃত্বে হামলা চালানোর পর ইসরায়েল গাজায় আক্রমণ শুরু করে, যেখানে ইসরায়েল বলেছিল যে ১ হাজার ২০০ জন নিহত হয়েছে এবং ২৫৩ জনকে জিম্মি করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, দখলদার ইসরায়েলের হামলার ফলে ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং বেশিরভাগ জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে।

ট্যাগ: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুরাফাহ হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

পরবর্তী

রাঙ্গামাটিতে ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ ট্রেনিং ক্যাম্পের উদ্বোধন

পরবর্তী
রাঙ্গামাটিতে ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ ট্রেনিং ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটিতে ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ ট্রেনিং ক্যাম্পের উদ্বোধন

গোবিন্দভোগ আমের ক্ষতিগ্রস্ত ক্ষেতে ব্যাপক ক্ষতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ধ্বংস করা হলো রাসায়নিকে পাকানো ৯ হাজার কেজি গোবিন্দভোগ আম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT