শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে নরেন্দ্র মোদির সঙ্গে ডক্টর ইউনুসের আলোচনা হলেও, কিছু চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। চীন ও বিমসটেক সফর থেকে ফিরে সাংবাদিকদের তিনি বলেন, ভারত ও চীনের সাথে শীর্ষ পর্যায়ের বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে। তিস্তা নদীতে প্রকল্প তৈরি ও বাস্তবায়নের বিষয়টি চীন ও ভারত যে কারও জন্য উন্মুক্ত বলে জানান তিনি।







