চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামিন হয়নি আরিয়ানের, পাঠানো হলো জেল হেফাজতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০২১
বিনোদন
A A

আজও জামিন পেলেন না মাদক মামলায় গ্রেপ্তার হওয়া বলিউড বাদশা শাহরুখ পুত্র আরিয়ান খান। পাঠানো হয়েছে জেল হেফাজতে।

বৃহস্পতিবার আরিয়ানের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী সতীশ মানশিন্ডে। কিন্তু আদালত তার জামিন আবেদন খারিজ করে জেলে পাঠানোর আদেশ দেন। জামিন শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন শাহরুখ।

এদিকে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) শাহরুখ পুত্রের ১১ অক্টোবর পর্যন্ত হেফাজত দাবি করে আদালতের কাছে আবেদন করে। যুক্তি উত্থাপন করে বলে, আরিয়ানের কাছ থেকে মাদক সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। আরিয়ানের আন্তর্জাতিক মাদক চক্রের সাথেও যোগসূত্র আছে বলে দাবি করে এনসিবি। কিন্তু আদালত এনসিবির হেফাজতে না দিয়ে তাকে জেল হেফাজতে পাঠানো হয়।

শনিবার রাতে বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজে তল্লাশি চালিয়ে আরিয়ান সহ দশ জনকে আটক করে এনসিবি। সেখান থেকে উদ্ধার করা হয় কোকেন, এমডিএমএ, এক্সটেসি সহ আরও নানা ধরনের নিষিদ্ধ মাদক।

এরআগে ৪ অক্টোবর ছিল এই মামলার শুনানি। সেদিন আদালতে এনসিবি জানায়, আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাটে মাদক পাচারকারী ও লেনদেন সংক্রান্ত তথ্য পাওয়া গেছে। তাই তারা আরিয়ানকে ৭ অক্টোবর পর্যন্ত হেফাজতে রেখে জেরা করতে চায়। আজ এই সময়সীমা শেষ হয়েছে।

আরিয়ান খানের আইনজীবী সতীশ মানেশিন্ডে দাবি করেছেন, প্রমোদ তরীতে আরিয়ান কোনও মাদক বিক্রি করতে যাননি। তাকে ওই প্রমোদতরীতে আমন্ত্রণ জানানো হয়েছিল অতিথি হিসাবে।

Reneta

এনিসিবির জিজ্ঞাসাবাদে অবশ্য আরিয়ান মাদক সেবনের কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন ৪ বছর ধরে মাদক নেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিয়ানবলিউডশাহরুখশাহরুখ খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT