চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডের খ্যাতিমান শিল্প নির্দেশকের ‘আত্মহত্যা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৪ অপরাহ্ন ০২, আগস্ট ২০২৩
বিনোদন
A A

বলিউডের খ্যাতিমান শিল্প নির্দেশক ছিলেন নীতীন চন্দ্রকান্ত দেশাই আর নেই। বুধবার (২ আগস্ট) সকালে তার নিজস্ব স্টুডিও থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, বিখ্যাত এই শিল্প নির্দেশক আত্মহত্যা করেছেন।

করজাতে নিজের স্টুডিওতে (এনডি স্টুডিও) আত্মঘাতী হয়েছেন নীতীন। মুম্বাই থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত করজাত। সেখানেই ছিল নীতীন চন্দ্রকান্ত দেশাইয়ের এই স্টুডিও।

তবে কেন তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন, এ বিষয়ে কিছুই জানা যায়নি। এরইমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য আপাতত তার মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

বলিউডে তার শিল্প নির্দেশনার বেশ সুনাম ছিলো। একাধিক বড় বাজেট এবং সুপার হিট ছবিতে কাজ করেছেন নীতীন। তার তৈরি করা দুর্দান্ত সব সেট, স্টুডিও দেখা গেছে লগন, হাম দিল দে চুকে সনম, যোধা আকবর, দেবদাস, মুন্না ভাই এমবিবিএস, লগে রাহো মুন্না ভাই, প্রেম রতন ধন পায়ো, ইত্যাদি ছবিগুলোতে। তার করা অন্যতম সেরা কাজের মধ্যে আছে সালাম বম্বে, আকেলে তুম, আকেলে হাম ইত্যাদি।

তিনি ভারতীয় সিনেমা জগতে মূলত আর্ট ডিরেক্টরের পাশাপাশি প্রোডাকশন ডিজাইনার হিসেবেও বেশ বিখ্যাত ছিলেন। নীতীন দেশাই আশুতোষ গোয়ারিকর, বিধু বিনোদ চোপড়া, রাজকুমার হিরানি, সঞ্জয় লীলা বানশালির মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন।

নীতীন চন্দ্রকান্ত দেশাই তিনবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন সেরা আর্ট ডিরেকশনের জন্য। চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্ট ডিরেক্টরনীতীনশিল্প নির্দেশকসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল

মার্চ ১৪, ২০২৬

‘কেউ নারীদের চাকরি দেবে না’, ভারতে ঋতুকালীন ছুটির আবেদন খারিজ

মার্চ ১৪, ২০২৬

তীব্র তেল সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছে কিউবা

মার্চ ১৪, ২০২৬

মারা গেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামীমা সাত্তার মিমু

মার্চ ১৪, ২০২৬

ইরান যুদ্ধে ছয় দিনে যুক্তরাষ্ট্রের ব্যয় ১১ বিলিয়ন ডলার: পেন্টাগন

মার্চ ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT