চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা এক হয়ে কাজ করলে ইন্ডাস্ট্রির উত্থান হবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ন ২৩, জুলাই ২০২৩
বিনোদন
A A

ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ ঘিরে দর্শকের যেমন ক্রেজ দেখেছে ইন্ডাস্ট্রি, সেই সঙ্গে অন্তর্জালে শাকিব খান ও আফরান নিশোর ভক্তদের মধ্যে পাল্টাপাল্টি তর্ক-বিতর্কও কম দেখেনি! 

বিশেষ করে সুড়ঙ্গ মুক্তির আগে ও পরে বিভিন্ন সাক্ষাৎকারে নিশোর নানা ধরনের মন্তব্য বিতর্কের জন্ম দেয়! নেটিজেনরা বলেছেন, সেই সব মন্তব্যে নিশো একাধিকবার শাকিবকে ইঙ্গিত দিয়ে বিরূপ মন্তব্য করেছেন। এ কারণে ফেসবুক ও ইউটিউব কনটেন্টে নিশোকে বারবার কাঠগড়ায় তোলা হয়েছে!

সম্প্রতি কলকাতায় ‘সুড়ঙ্গ’ মুক্তি উপলক্ষে ‘টলিউড ফোকাস কলকাতা’ নামে একটি ইউটিউব চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে আফরান নিশো জানান, তিনি শাকিব খানের সামনে বা পিছনে তাকে উদ্দেশ্য করে কিছু বলেন না।

শাকিব খান সামনে থাকলে তাকে কী বলতেন আফরান নিশো? এমন প্রশ্নের উত্তরে আফরান নিশো বলেন, ২৪ বছর ধরে আপনার ক্যারিয়ার। আপনি চলচ্চিত্র জগতকে অনেককিছু দিয়ে যাচ্ছেন এটা নিয়ে কারো সন্দেহ নাই। আপনার জনরা এবং আমার জনরা হয়ত বা একরকম না।

আফরান নিশো আরও বলেন, সেই জায়গা থেকে আমার জন্য শুভেচ্ছা রাখবেন, আমাকে স্বাগতম জানাবেন। সবাই প্রশ্ন করে আপনি আমার কম্পিটিটর কিনা। আমার মনে হয়, আমরা দুইজন দুই টাইমলাইনে আসা মানুষ এবং আমরা সামগ্রিকভাবে এক হয়ে কাজ করলে সবারই উত্থান হয় এবং ইন্ডাস্ট্রির উত্থান হবে। আপনার পিছনে বা সামনে আপনাকে নিয়ে কোনো কথা বলি না।

ঈদে মুক্তি পাওয়া শাকিবের প্রিয়তমা ইতোমধ্যে ব্লকবাস্টার হয়েছে। এই ছবিটি বিশ্বব্যাপী মাত্র তিন সপ্তাহে প্রায় ২৫ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। অন্যদিকে আফরান নিশো অভিনীত প্রথম ছবি ‘সুড়ঙ্গ’ মুক্তির পর থেকে এখনও দর্শকদের পছন্দের তালিকায় আছে। ইতোমধ্যে ছবিটি সুপারহিট তকমা অর্জন করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফরান নিশোপ্রিয়তমালিড বিনোদনশাকিব খানসিনেমাসুড়ঙ্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর সহযোগী রেখেই মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাস

এপ্রিল ৯, ২০২৬

এবারও বিদেশি ক্রিকেটার ছাড়া হবে ঢাকা লিগ

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রাতুল ও পানি বিক্রেতা শাহানুরের পাশে দাঁড়ালেন তারেক রহমান

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে মেট্রো ধর্মঘটে অচল নগরজীবন

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় যাচ্ছে ইসরায়েল

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT