চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সি-স্যুট অ্যাওয়ার্ডস-২০২৫ এ ‘সিইও অব দ্য ইয়ার’ হলেন নিশাত তাসনিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২৫
কর্পোরেট নিউজ
A A
নিশাত তাসনিম সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৫ এ সিইও অব দ্য ইয়ার পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস-২০২৫ এ ‘সিইও অফ দ্য ইয়ার’ পুরষ্কার গ্রহণ করছেন নিশাত তাসনিম।

বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস-২০২৫ এ ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হলেন ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) নিশাত তাসনিম শুচি।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরোমের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের চতুর্থ আসরে তাকে এই সম্মাননা দেয়া হয়।

এছাড়া চতুর্থ আসরে ওয়ালটনের হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক মো. ফিরোজ আলমকে ‘সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার’ পুরস্কার দেয়া হয়।

ছবি: ওয়ালটনের হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক মো. ফিরোজ আলমকে ‘সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার’ পুরষ্কার প্রদান।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস- ২০২৫ এ ওয়ালটন মাইক্রো-টেকের সিইও নিশাত তাসনিম শুচির হাতে বর্ষসেরা সিইও এর ক্রেস্ট তুলে দেয়া হয়। এছাড়া ‘সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার’ পুরস্কারের ক্রেস্ট গ্রহণ করেন মো. ফিরোজ আলম।

‘সিইও অফ দ্য ইয়ার’ পুরস্কার প্রদানের জন্য বাংলাদেশ ব্র্যান্ড ফোরামকে ধন্যবাদ জানিয়ে ওয়ালটন মাইক্রো-টেকের সিইও নিশাত তাসনিম শুচি বলেন, দেশের ব্যবসায়িক খাতের অন্যতম মর্যাদাপূর্ণ বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের ‘সিইও অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করা নিঃসন্দেহে অন্যতম সেরা এক প্রাপ্তি। যার জন্য আমি অত্যন্ত সম্মানিত। এই কৃতিত্ব ওয়ালটন পরিবারের প্রতিটি সদস্যের। তাদের অক্লান্ত শ্রম, মেধা ও নিষ্ঠাতেই ওয়ালটন একের পর এক সাফল্যের মুকুটে ভূষিত হচ্ছে।

উল্লেখ্য, ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশন অত্যন্ত সুনামের সঙ্গে অনলাইন ইউপিএস ব্যাটারি, স্মল অ্যাপ্লায়েন্স ব্যাটারি ও মোটরসাইকেল ব্যাটারি উৎপাদন এবং বাজারজাত করছে। নিশাত তাসনিম শুচির বিচক্ষণ ও দক্ষ নেতৃত্বে এসব প্রোডাক্ট উন্নয়নের পাশাপাশি বর্তমানে প্রিমিয়াম এসএমএফ কার ব্যাটারি ‘গ্রাভিটন’ উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে।

Reneta

দেশের বিভিন্ন ব্যবসাখাতের স্বনামধন্য প্রতিষ্ঠানের নেতৃত্বদানকারী করপোরেট ব্যক্তিত্বদের অবদান এবং উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি দিতে ২০২২ সাল থেকে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস প্রদান করে আসছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

চতুর্থ আসরে বাংলাদেশের ব্যবসায়িক খাতের ২৪ জন শীর্ষ ব্যক্তিত্বকে পুরস্কৃত করা হয়। বার্ষিক একশ কোটি টাকার কম বিজনেস রেভিনিউ প্রতিষ্ঠানের ক্যাটাগরিতে নিশাত তাসনিম শুচিকে ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার প্রদান করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ড ২০২৩সিইও অফ দ্য ইয়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT