চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নীল জলের কাব্য’র জন্য সব কৃতিত্ব মেহজাবীনের!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২৩
আইস্ক্রিন, বিনোদন
A A
বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম চ্যানেল আই অনলাইন এর সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার দুপুরে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’। স্ট্রিমিংয়ের আগের দিন দুপুরে চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় হয়ে গেলো সংবাদ সম্মেলন।

যেখানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইস্পাহানি মির্জাপুর টি লি. এর মহাব্যবস্থাপক ওমর হান্নান, নির্মাতা শিহাব শাহীন, ‘নীল জলের কাব্য’র দুই প্রধান অভিনয় শিল্পী নিশো ও মেহজাবীন এবং আইস্ক্রিনের প্রকল্প পরিচালক ও চিত্রনায়ক রিয়াজ।

‘নীল জলের কাব্য’ নিয়ে শুরুতেই রিয়াজ বলেন, “মধ্যবিত্ত সমাজে আমরা অনেক সমস্যা মোকাবিলা করি। আমাদের অসংখ্য স্বপ্ন, স্বপ্নতেই শেষ হয়ে যায়। সেই স্বপ্ন জয়ের গল্প হচ্ছে আইস্ক্রিনের দ্বিতীয় ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’।”

Banglabid

ওয়েব ফিল্মটির নির্মাতা শিহাব শাহীন বলেন, করোনার কারণে তিনবার ‘নীল জলের কাব্য’র শুটিং বন্ধ করতে হয়েছিলো। শেষ পর্যন্ত কাজটা শেষ করে যে দর্শকের সামনে উপস্থিত করতে পারছি, এজন্য মেহজাবীনকে কৃতিত্ব দেব। কারণ এই প্রজেক্ট যেন হয়, তার পেছনে যদি একজন শেষ পর্যন্ত লেগে থাকে- তাহলে সে মেহজাবীন। আমরা ভাগ্যবান যে আমাদের দীর্ঘদিনের প্রজেক্টটি আইস্ক্রিনের মতো প্লাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে।

মেহজাবীন বলেন, ২০২১ সালে নতুন ধরনের একটি গল্প খুঁজছিলাম। তখন জাহান সুলতানার কাছে ‘নীল জলের কাব্য’র মতো একটা গল্প পাই শিহাব ভাইয়ের মাধ্যমে, গল্পটি পড়েই তখন খুব রিফ্রেশিং লাগছিলো। বহুবার শুটিং শুরু করে বন্ধ করতে হয়েছে নানা কারণে, গত আগস্টে কাজটি শেষ হলো। এখন আইস্ক্রিন দর্শকের সামনে নিয়ে আসছে আমাদের খুব আকাঙ্খিত একটি কাজ, আশা করি সবাই দেখবেন।

নিশো বলেন, ‘নীল জলের কাব্য’ গল্পটি আমার অন্তরের খুব কাছের ছিলো। আমার কাছে মনে হয়, এই কাজটি শেষ করতে প্রত্যেকেই লেগে ছিলো। সময় গেলেও শেষ পর্যন্ত কাজটি দর্শকের সামনে আসছে, এটাই বড় কথা।

Reneta

ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’ নিবেদন করছে ইস্পাহানি টি লি.। এই ওয়েব ফিল্মে যুক্ত হওয়া নিয়ে ইস্পাহানি টি লি. এর মহাব্যবস্থাপক ওমর হান্নান বলেন, ইমপ্রেস সব সময়ই সুস্থ ধারার দারুণ সব কাজ করে। যতো ভাল ভাল সিনেমা আমরা দেখেছি, সবই ইমপ্রেস এর প্রযোজনা। তাই যখন ইমপ্রেস টেলিফিল্মের ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’তে যুক্ত হওয়ার প্রস্তাব পেয়েছি, সুযোগটি আমরা নিয়েছি।

‘নীল জলের কাব্য’র একটি দৃশ্যে নিশো মেহজাবীন

সব শেষে ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, অনেকগুলো স্তর পার হয়ে একটি কাজ সম্পূর্ণ হয়। ‘নীল জলের কাব্য’ সব স্তর পার হয়ে এখন শেষ স্তরে। আর সেই স্তরটি সাংবাদিক বন্ধুদের সহযোগিতায় দর্শকের দোরগোড়ায় পৌঁছে দেয়া সম্ভব। ‘নীল জলের কাব্য’ একটি ওয়েব ফিল্ম, যেটা পরিবারের সবাইকে নিয়ে বসে একসঙ্গে দেখা যাবে। এসময় তিনি জানান, বৃহস্পতিবার বিকেল ৩টায় আইস্ক্রিনে ওয়েব ফিল্মটির স্ট্রিমিং হবে।

সমুদ্র দেখার বাসনা, শুধু এই বাসনার ওপর সুখ-দুঃখের গল্প বয়ে গেছে। ছোটপর্দায় জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীনের নতুন ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’-তে এমন গল্পই উঠে আসছে। কক্সবাজার যাওয়া এবং সমুদ্র দেখার স্বপ্নের এক গল্প নিয়ে এই ওয়েব ফিল্ম। এর মাধ্যমে বহুদিন পর জনপ্রিয় এই জুটি আবার স্ক্রিনে আসছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আইস্ক্রিনওটিটি প্লাটফর্মচ্যানেল আইনিশোনীল জলের কাব্যমেহজাবীনরিয়াজলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

চট্টগ্রামে বড় প্রকল্প কেন অসফল?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

আগস্ট ৯, ২০২৬

জার্সি খুলে শোকার্ত মেসিকে গোল উৎসর্গ দে পলের

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে তবুও কেন প্রার্থী দেবে জামায়াত?

আগস্ট ৯, ২০২৬
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে কয়েকজন মানুষ ঘিরে রেখেছেন।

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল ইরান

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT