চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাদের নিয়ে বিশ্বকাপ বাছাই খেলতে যাচ্ছে বাংলাদেশ

মেয়েদের ২০২৬ টি-টুয়েন্টি আসর বাছাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ড এন্ড ওয়েলসে গড়াবে মেয়েদের ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ, প্রতিযোগিতাটির মূলপর্বে জায়গা করে নিতে বাংলাদেশকে নামতে হবে বাছাইপর্বের পরীক্ষায়। সেই টুর্নামেন্ট খেলতে বৃহস্পতিবার ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি স্ট্যান্ডবাই রেখেছে ৫ জনকে। বাছাইয়ে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি।

আগামী ১৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি নেপালে হবে বাছাই খেলা। দুই গ্রুপে ভাগ হয়ে ১০ দল অংশ নেবে। বুধবার আইসিসি প্রকাশ করেছে সূচি। বাছাই থেকে ৪ দল যাবে মূলপর্বে।

নিগার সুলতানা জ্যোতি-নাহিদা আক্তাররা বাছাইয়ে ‘এ’ গ্রুপে পড়েছেন। টিম টাইগ্রেসের গ্রুপ সঙ্গী আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে রয়েছে স্কটল্যান্ড, থাইল্যান্ড, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস ও নেপাল। বাছাইয়ের সব ম্যাচ হবে কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড ও আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে।

১৪ ও ১৬ জানুয়ারি নেদারল্যান্ডস ও থাইল্যান্ডের সঙ্গে দুটি গা-গরমের ম্যাচ খেলবেন বাংলাদেশের মেয়েরা। ত্রিভুবন বিশ্ববিদ্যালয় গ্রাউন্ডে সকাল ৯টা ১৫ মিনিটে ডাচদের মুখোমুখি হবে লাল-সবুজ দল এবং পরেরটি গড়াবে দুপুর ১টা ১৫ মিনিটে, আপার মুলপানি গ্রাউন্ডে।

১৮ জানুয়ারী থেকে শুরু হবে মূলপর্ব। প্রথমদিনের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০, ২২ ও ২৪ জানুয়ারি যথাক্রমে পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বে লড়বে টিম টাইগ্রেস।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), সোবহানা মোস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, রিতু মনি, ফাহিমা খাতুন, ঝর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও সুলতানা খাতুন।

Reneta

স্ট্যান্ড বাই: সারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, ফাতেমা জাহান সোনিয়া ও হাবিবা ইসলাম পিংকি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ মেয়েদের বিশ্বকাপনিগার সুলতানানেপালবাংলাদেশবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিবিসি।

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে দুজন নিহত, আহত ৫

জুলাই ২৭, ২০২৬

জুলাই গণহত্যা: আগামী মাসেই শেষ হচ্ছে যাত্রাবাড়ি হত্যাকাণ্ডের তদন্ত

জুলাই ২৭, ২০২৬

‘তিতাস একটি নদীর নাম’ সিনেমার ৫৪ বছর আজ

জুলাই ২৭, ২০২৬

ঢেঁড়স চাষ করে লাভবান হচ্ছেন মেহেরপুরের চাষীরা

জুলাই ২৭, ২০২৬

আর্জেন্টিনার সহকারী কোচ ‘মিথ্যা’ বলছেন, দাবি করে ক্ষমা প্রত্যাখ্যান ওলমোর

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT