চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয়বার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাদুরো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ন ২৯, জুলাই ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এ নিয়ে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি।

দেশটির নির্বাচন পরিষদ কর্তৃক ঘোষিত ফলাফলে এ খবর জানানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

দেশটির ন্যাশনাল ইলেকট্রোরাল কাউন্সিল প্রধান এলভিস আম্যারোসো জানিয়েছেন, ৮০ শতাংশ ভোট গণনা শেষে প্রেসিডেন্ট মাদুরো ৫১ শতাংশ ভোট পেয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্ধী অ্যাডমুন্ডো গঞ্জালেজ ৪৪.০২ শতাংশ ভোট পেয়েছেন।

সমর্থকদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে মাদুরো বলেন, তার পুনঃনির্বাচন হল ‘শান্তি ও স্থিতিশীলতার জয়।’

যদিও ফলাফল ঘোষণার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ভেনিজুয়েলার নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘গুরুতর উদ্বেগ’ রয়েছে। ঘোষিত ফলাফল ভেনিজুয়েলার জনগণের ইচ্ছার প্রতিফলন হয়নি।’

এদিকে, দেশটির বিরোধী দল ভোট গণনায় ব্যাপক জালিয়াতির অভিযোগ করেছে এবং ফলাফলকে চ্যালেঞ্জ করার অঙ্গীকার করেছে। বিরোধীদের দাবি, ৩০ হাজার ভোট কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফল এখনো প্রকাশিত হয়নি। এটা বিরোধী প্রার্থীদের ফলাফল যাচাই করতে সমস্যায় ফেলছে। বিরোধী পক্ষের প্রতিনিধিরা দাবি করছেন, ৩০ শতাংশ ভোট কেন্দ্রের ফলাফলে গঞ্জালেজ মাদুরোকে হারিয়ে দিয়েছেন। কিন্তু ছয় ঘণ্টা পরেও ফলাফল ঘোষণা না হওয়ায় সরকারের ভিতরে গভীর বিতর্কের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ন্যাশনাল ইলেকট্রোরাল কাউন্সিলভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোমার্কিন পররাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় কানাডায় পবিত্র লাইলাতুল কদর পালিত

মার্চ ১৬, ২০২৬

১৬ মার্চ ১৯৭১: ঢাকায় শেখ মুজিব-ইয়াহিয়া বৈঠক

মার্চ ১৬, ২০২৬

কফির কাপে চুমুক দিয়ে মৃত্যু গুজবের জবাব দিলেন নেতানিয়াহু

মার্চ ১৬, ২০২৬

লাখো মানুষের জীবনে পরিবর্তন আনা হোসনেয়ারা ও টিএমএসএস

মার্চ ১৬, ২০২৬

নীলফামারীতে অসহায়দের মাঝে ট্রাই ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

মার্চ ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT