চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির জোড়া গোলের রাতে নেইমারদের বড় জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৪ পূর্বাহ্ন ২৪, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসিকে আটকাতেই পারছে না! এস্তোনিয়ার বিপক্ষে পাঁচ গোল করার পর হন্ডুরাসের বিপক্ষেও দুবার জালের দেখা পেয়েছেন নাম্বার টেন। অধিনায়কের দুর্দান্ত ছন্দে জয়ের ধারায় আছে আর্জেন্টিনাও। রাতে ঘানার বিপক্ষে নেইমারের গোল ছাড়াই দাপুটে জয় পেয়েছে লাতিন আমেরিকার আরেক দেশ ব্রাজিল।

যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় সকালে ৩-০ গোলে জয় পায় মেসি-লাউতারোদের দল। আকাশি-নীলদের নতুন জার্সিতে প্রথম ম্যাচে হন্ডুরাসের জালে বল পাঠিয়েছেন লাউতারো মার্টিনেজ। ১৬ মিনিটে এগিয়ে যাবার পর প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করেন মেসি। ৬৯ মিনিটে পেয়ে যান জোড়া গোলের দেখা।

প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বল দখল, গোলে শট, আক্রমণসহ প্রায় সব বিভাগে একচেটিয়া আধিপত্য করে আর্জেন্টিনা। প্রথমার্ধে সবচেয়ে বেশি ধুঁকেছে হন্ডুরাস। পরের অর্ধে উপরে উঠতে পারলেও জয় তুলতে সমস্যা হয়নি লিওনেল স্কালোনির দলের।

টানা ৩৪তম জয়ে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি এনে দেন মার্টিনেজ। ম্যাচের ১৬ মিনিটের মাথায় মেসির বাড়ানো বল নিয়ে বক্সের দিয়ে এগোয় পাপু গোমেজ। কালক্ষেপন না করে মার্টিনেজ বল দেন পাপু। স্কোরবোর্ডে লিডও পেয়ে যায় আলবিসেলেস্তেরা।

প্রথমার্ধের শেষ সময়ে লাওতারোকে ফাউল করে হন্ডুরাস, পেনাল্টি পায় আর্জেন্টিনা। বিরতিতে যাওয়ার আগে স্কোরলাইন সফল স্পট কিকে ২-০ করেন মেসি। খেলার ৬৯ মিনিটে জোড়া গোলের দেখা পান মেসি। এ নিয়ে দুই ম্যাচেই সাত গোলের দেখা পেলেন আর্জেন্টাইন সুপারস্টার। আর্জেন্টিনা পায় ৩-০ গোলের বড় জয়।

আগামী ২৮ সেপ্টেম্বর জ্যামাইকার মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

Reneta

ব্রাজিলের দাপুটে জয়
গোল না পেলেও শুক্রবার রাতে ঘানার বিপক্ষে ছড়ি ঘুরিয়েছেন নেইমার। ম্যাচের ৯ মিনিটে রাফিনহার কর্নারে ব্রাজিলকে এগিয়ে দেন মারকুইনাস। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিচার্লিসন। টটেনহ্যাম তারকার গোলে বড় অবদান আছে নেইমারের।

ফ্রান্সের স্টেড ওসিয়েন স্টেডিয়ামে তিতের দল তৃতীয় গোলের দেখা পায় প্রথমার্ধেই। ম্যাচের ৪০ মিনিটে নেইমারের ফ্রি কিকে করা রিচার্লিসনের হেডে বল জড়ায় ঘানার জালে। ৩-০ গোলে এগিয়ে থাকায় দ্বিতীয়ার্ধে সাইডবেঞ্চের পরীক্ষা নিয়েছে কোচ তিতে।

আগামী ২৮ সেপ্টেম্বর পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে তিউনিশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনানেইমারপ্রীতি ম্যাচফিফাব্রাজিলমেসিলিড স্পোর্টসহন্ডুরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে ভারতীয় ছবি আনতে একাই লড়াইয়ের ঘোষণা মামুনের

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা: ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেনের গণসংযোগ ও পথসভা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ফেব্রুয়ারি ৪, ২০২৬

পাকিস্তানের সঙ্গে মধ্যস্থতা করতে ইমরান খাজাকে নিয়োগ আইসিসির

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT