চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রাজপুত্র’ নেইমার ফিরলেন সান্তোসে, পরবেন ‘রাজা’ পেলের জার্সি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৬ পূর্বাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

যে ক্লাবে খেলে প্রথমবার ফুটবলবিশ্বকে নিজের প্রতিভার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন, সেই ক্লাবে ফিরেছেন নেইমার। স্বদেশি ক্লাব সান্তোসে প্রত্যাবর্তনের আনুষ্ঠানিকতাও সারা হয়ে গেছে ব্রাজিলীয় তারকার। সৌদি আরবের আল-হিলালের সঙ্গে সমঝোতার মধ্য দিয়ে চুক্তি শেষ করে ফিরে এসেছেন ৩২ বর্ষী ফরোয়ার্ড। তাকে নিতে কোনো ট্রান্সফার ফি দিতে হয়নি সান্তোসকে। ঘরের ছেলেকে ১০ নম্বর জার্সিতে বরণ করে নিয়েছে সান্তোস।

২০১৩ সালে অমিত সম্ভাবনা নিয়ে সান্তোস ছেড়েছিলেন নেইমার। সেখান থেকে বার্সেলোনা, পিএসজি ও আল-হিলাল হয়ে যেন চক্র পূরণ করলেন। একযুগ পর আবারও শৈশবের ঠিকানায় ফিরলেন। স্বভাবতই বিষয়টি আবেগের হলেও আক্ষেপও এড়িয়ে যেতে পারবেন না নেইমার। চোটের কারণে ইউরোপে ব্যক্তিগত সর্বোচ্চ অর্জন আসেনি, সৌদিতে দেড়বছরে খেলেছেন কেবল ৭ ম্যাচ।

সবমিলিয়ে ৩২ বছর বয়সে যেখানে ফুটবলবিশ্বে রাজত্ব করার কথা ব্রাজলীয় তারকার, সেসময়ে এসে যেন শেষের হাঁটাই শুরু করলেন। কিছুদিন আগে নেইমার জানিয়েছিলেন কোনো আক্ষেপ নেই। সাও পাওলো’র ক্লাবটির সঙ্গে দ্বিতীয় দফায় ছয় মাসের চুক্তি সেরেছেন। আলোচনায় আছে মেয়াদ বাড়িয়ে একবছর করা হতে পারে।

ব্রাজিল জার্সিতে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের মালিকের প্রত্যাবর্তনকে সান্তোস জানিয়েছে এভাবে- ‘দ্য প্রিন্স ইজ ব্যাক।’ স্বদেশি কিংবদন্তি পেলের স্মৃতিবিজড়িত ক্লাবে ফেরার পর আবেগ ঝরেছে নেইমারের কণ্ঠেও। পেয়েছেন সান্তোসের রাজা পেলের জার্সি।

অনুভূতি প্রকাশ করতে নেইমার বলেছেন, ‘কিশোর বয়সে আমি এখানে (প্রথম) এসেছিলাম, সামনে ছিল নিযুত স্বপ্ন। ভিলা বেলমিরো আমাকে স্বাগত জানিয়েছিল এবং সানন্দেই এখানে বেড়ে উঠি আমি। সান্তোস আমাকে বিশ্বের সঙ্গে পরিচয় করে দিয়েছিল, তবে আমার হৃদয় পড়ে ছিল এখানেই। তোমাদের সঙ্গে অতীতের সকল স্মৃতি আমার এখনও স্মরণে আছে।’

‘আমি সবসময়ই আবারও এখানে ফিরতে চেয়েছি। (ফুটবল) রাজা পেলে’র অনুরোধ আমার কাছে আদেশ। রাজত্ব ও মুকট আপনারই থাকবে, কারণ আপনি চিরন্তন। কিন্তু ১০ নম্বর জার্সি পরা অনেক সম্মানের। যেটি বিশ্বে অন্যরকম মহৎ কিছুর প্রতিনিধিত্ব করে। আমি আপনার লিগ্যাসি ধরে রাখতে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব, কিং। আমি ছেড়ে যাই, আবার ফিরে আসি, যা আপনিও জানেন, তাই না? বেশ, রাজকুমার ফিরে এসেছে।’

Reneta

এর আগে নিজের বিলাসবহুল জেট বিমানে করে সৌদি আরব থেকে সাও পাওলোতে পা রাখেন নেইমার। কয়েকঘণ্টা বিশ্রামের পর চড়েন সান্তোসের হেলিকপ্টারে। তাকে বরণে প্রস্তুত ছিল সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামের ২০ হাজারেরও বেশি সমর্থক। জমকালো আলোকসজ্জায় সেই অভ্যর্থনা চলে তিনঘণ্টা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল হিলালনেইমারপেলেব্রাজিললিড স্পোর্টসসান্তোসসৌদি প্রো লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT