চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে পাওয়ার লড়াইয়ে ইউনাইটেড, ম্যানসিটি ও চেলসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ন ৩০, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ব্রাজিলিয়ান তারকা নেইমারের দলে নিতে তার দিকে ‘চোখ’ রাখছে ম্যানচেস্টার ইউনাইটেড- এ খবর আগেই জানা গিয়েছিল। এবার অবশ্য ব্রাজিলিয়ান ওয়ান্ডারবয়কে নিয়ে ঘটনা নিয়েছে নতুন মোড়। সেলেসাও ফরোয়ার্ডকে পেতে রেড ডেভিলদের পাশাপাশি লড়াইয়ে নেমেছে ম্যানচেস্টার সিটি ও চেলসি।

পিএসজির সঙ্গে ৩১ বর্ষী ফুটবলারের ২০২৫ সাল পর্যন্ত চুক্তি থাকলেও শর্ত অনুযায়ী তা ২০২৭ পর্যন্ত দাঁড়িয়েছে। ক্লাবটি গ্রীষ্ম মৌসুমে তাকে ছাড়তে প্রস্তুত, পিএসজিতে নেইমারেরও থাকার খুব একটা আগ্রহ নেই, এমন খবরও এসেছে। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের তিন জায়ান্ট ক্লাবের ভেতর চলছে ত্রিমুখী লড়াই।

ব্রিটিশ এক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারকে দলে টানার ব্যাপারে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ইউনাইটেড। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তাকে ওল্ড ট্রাফোর্ডে আনার ছক কষছে রেড ডেভিলরা।

ম্যানচেস্টার সিটি তাদের আক্রমণভাগ শক্তিশালী করতেই সেলেসাও ফুটবলারকে পেতে আগ্রহী। ইউরোপের সবচেয়ে ভয়ঙ্কর জুটি আর্লিং হালান্ডের সঙ্গে নেইমারের হতে পারে বলেই দলটি নাকি বিশ্বাস করছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকায় চেলসি মালিক রোমান আব্রামোভিচের সম্পদ জব্দ করার পর ক্লাবটি বিক্রি করতে বাধ্য হন। আমেরিকান পেশাদার বেসবল দল লস অ্যাঞ্জেলেস ডজার্সের মালিক বোহেলি ৪.২৫ বিলিয়ন পাউন্ড দর হাঁকিয়ে ক্লাবটি কিনে নেন মার্কিন ধনকুবের টড বোহেলি।

দল সাজাতে খেলোয়াড়দের কেনার জন্য অর্থ বিনিয়োগ করতে বোহেলি মোটেও কার্পণ্য করবেন না। ব্লুজরা পূর্ণ শক্তির স্কোয়াড গঠন করে আগামী মৌসুম থেকে নিজেদের ছন্দে ফিরতে মুখিয়ে থাকবে। আর তাই নেইমারকে ডেরায় ভেড়ানোর চেষ্টায় থাকবে চেলসি।

Jui  Banner Campaign
ট্যাগ: চেলসিনেইমারম্যানচেষ্টার সিটিম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন ঝড়ের আভাস!

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাকায় ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জাঙ্ক ফুড কি সিগারেটের মতোই ক্ষতিকর, যা বলছে গবেষণা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT