চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবনমন অঞ্চল থেকে সান্তোসকে বাঁচাল নেইমারের হ্যাটট্রিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৬ পূর্বাহ্ন ০৪, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

চোট নিয়েই অনুশীলন করেছিলেন নেইমার। শঙ্কা জেগেছিল চলতি বছরে আর কোন ম্যাচ না খেলার। সব ঠেলে ব্রাজিলের সিরি আ’তে নেমেছিলেন। তিন বছর পর পেয়েছেন হ্যাটট্রিক। সাথে ম্যাচ জিতিয়ে অবনমন থেকে বাঁচিয়েছেন সান্তোসকে।

সিরি আ টেবিলে তিনে থাকা জুভেন্তিদের মাঠে বুধবার রাতে ৩-০ ব্যবধানে জিতেছে সান্তোস। স্বাগতিক ১৫ হাজারের উপর দর্শকের সামনে হালকা চোট নিয়ে খেলা নেইমার করেছেন হ্যাটট্রিক। সবশেষ হ্যাটট্রিকের দেখা পেয়েছিলেন পিএসজি জার্সিতে, ২০২২ সালে।

প্রথমার্ধে আক্রমণাত্মক ছিলেন নেইমার। চার মিনিটে তার পাস থেকে গুলেরিমের নেয়া প্রথম শট ফিরিয়ে দেন জুভেন্তিদের গোলরক্ষক। ২৭ মিনিটে স্বাগতিকরা সান্তোসের জালে বল পাঠালে অফসাইডের ফাঁদে পড়ে। গোলশূন্য থেকে প্রথমার্ধের খেলার ইতি টানে দুদল।

বিরতির পর দুই মিনিটের মাথায় নেইমার গোলের সুযোগ মিস করেন। ৫৫ মিনিটে জুভেন্তিদের জালে প্রথম বল পাঠান তিনি। ১-০তে এগিয়ে থাকা সান্তোসের ব্যবধান দ্বিগুণ করেন ১০ মিনিট পরই।

ম্যাচের ৭০ মিনিটে ডি বক্সের মধ্যে করা ফাউল থেকে ভিডিও রেফারির রিভিউতে পেনাল্টি পায় সান্তোস। স্পটকিক থেকে নেয়া ডান পায়ের শটে হ্যাটট্রিক পূরণ করেন নেইমার।

নেইমারের হ্যাটট্রিকে ক্লাবটি লিগের অবনমন অঞ্চল থেকে ফেরত এসেছে এক ম্যাচ হাতে রেখেই। ২৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে সান্তোসের অবস্থান এখন ১৪তে। লিগটিতে এমৌসুমে চারটি দল চলে যায় অবনমন অঞ্চলে। যেখানে চলতি মৌসুমে ফ্লেমেঙ্গো এক ম্যাচ হাতে রেখে জিতে গেছে লিগ শিরোপা।

Jui  Banner Campaign
ট্যাগ: গুলেরিমেজুভেন্তিদেনেইমারপিএসজিলিড স্পোর্টসসান্তোসহ্যাটট্রিক
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT