চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে খেলতে নেইমারকে যে শর্ত দিলেন আনচেলত্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
নেইমার ফুটবল ম্যাচের পর মুখোশ খুলছেন, মাঠে উপস্থিত দর্শকদের দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে চলা ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিল দলের গুরুত্বপূর্ণ অংশ হতে পারেন নেইমার। এমনই মনে করেন দলটির কোচ কার্লো আনচেলত্তি। তার আগে অবশ্য জাতীয় দলে ফিরতে হবে তাকে। এজন্য শর্তও দিয়ে রাখলেন সেলেসাও ইতালিয়ান কোচ।

বাঁ পায়ের চোটে ২০২৩ সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের বাইরে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ ৭৯ গোল করা নেইমার। সবশেষ উইন্ডোয় তার ফেরার একটা সম্ভাবনা ছিল, কিন্তু শেষ মুহূর্তে চোট তার পথ আগলে দাঁড়ায়। তবে নেইমার জানিয়েছিলেন, চোট নয়, অন্য কারণে তার জায়গা হয়নি। এ নিয়ে কম জলঘোলা হয়নি সে উইন্ডো শুরুর আগে।

এর মধ্যে গত জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসের হয়ে মাঠে ফিরলেও আনচেলত্তির অধীনে এখনো কোনো ম্যাচ খেলা হয়নি ৩৩ বর্ষী নেইমারের। ইতালিয়ান কোচের অধীনে গত মার্চ থেকে বিশ্বকাপ বাছাইয়ের ছয়টি ম্যাচ খেলেছে ব্রাজিল। কিন্তু চোটের কারণে কোনোটিতেই ডাক পাননি নেইমার।

সবশেষ সেপ্টেম্বরের দুই ম্যাচের জন্যেও তাকে বাইরে রেখে স্কোয়াড সাজিয়েছিলেন আনচেলত্তি। যদিও এ দফায় নেইমারের দাবি ছিল, ফিট থাকলেও টেকনিক্যাল কারণে তাকে স্কোয়াডে ডাকেননি আনচেলত্তি। তার দাবি ছিল, টেকনিক্যাল কারণে বাদ পড়েছেন। শারীরিক অবস্থার কারণে নয়। আর কোচের এমন সিদ্ধান্তকে তিনি সম্মান করেন।

তবে নেইমারের এমন দাবিকে উড়িয়ে দিয়েছেন আনচেলত্তি। তিনি জানিয়েছেন, নেইমারের প্রতিভা নিয়ে তার সংশয় নেই, তবে দলে জায়গা করে নিতে হলে গুরুত্ব পাবে ফিটনেস।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেছেন, ‘আমরা কখনও নেইমার কেমন খেলে সেটা পর্যবেক্ষণ করতে যাব না। সবাই তার প্রতিভা সম্পর্কে জানে। আধুনিক ফুটবলে তার প্রতিভার সুবিধা নিতে হলে তাকে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। যদি সে শারীরিকভাবে ফিট অবস্থায় থাকে, তার জাতীয় দলে জায়গা পেতে কোনো সমস্যা থাকবে না।’

Reneta

‘সবাই নেইমারকে ফিট অবস্থায় জাতীয় দলে চায়। আমি তার সঙ্গে কথা বলেছিলাম এবং বলেছিলাম, ভালোভাবে প্রস্তুতি নিয়ে সেখানে (বিশ্বকাপে) যাওয়ার এবং বিশ্বকাপে দলকে সেরা অবস্থানে নিতে সহায়তা করার জন্য তোমার হাতে সময় আছে।’

সাধারণত উইঙ্গার পজিশনে খেলে থাকেন নেইমার। সেন্ট্রাল অ্যাটাকিং ভূমিকাতেও মাঝেমধ্যে দেখা যায় তাকে। তবে আনচেলত্তি মনে করেন ফরোয়ার্ড হিসেবে খেলার জন্য প্রয়োজনীয় শারীরিক সক্ষমতার ঘাটতি আছে নেইমারের। গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের আগে ব্রাজিলিয়ান তারকার সঙ্গে খোলাখুলি কথাও বলেছেন আনচেলত্তি।

‘আমি তার সঙ্গে কথা বলেছিলাম। প্যারাগুয়ে ম্যাচের আগে সে হোটেলে এসেছিল এবং আমরা এটা নিয়ে আলোচনা করেছি। সবকিছুই স্পষ্ট, একইরকম পরিকল্পনাই থাকছে। আমি তাকে অ্যাটাকিং মিডফিল্ডার বা স্ট্রাইকার হিসেবে খেলাব। তাকে সেন্ট্রাল পজিশনে খেলতে হবে। আধুনিক ফুটবলে ফরোয়ার্ডে খেলার জন্য শারীরিকভাবে সক্ষম হতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। সে কোনো সমস্যা ছাড়াই অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ বিশ্বকাপআনচেলত্তিনেইমারব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT