চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলেদের সমান ম্যাচ ফি পাবেন কিউই মেয়েরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেটে দ্বৈত বেতন নীতি থেকে বেরিয়ে এসেছে নিউজিল্যান্ড। এতদিন তাদের ছেলেদের দল বেশ ভালো টাকা আয় করলেও পিছিয়ে ছিলেন মেয়েরা। সেই ব্যবধান ঘুচিয়েছে কিউই বোর্ড। সমান ম্যাচ ফি নীতিতে এখন থেকে সমান পারিশ্রমিক পাবে দেশটির ছেলে-মেয়ে উভয় দলই।

নিউজিল্যান্ড ক্রিকেট এবং প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের মধ্যে একটি ঐতিহাসিক পাঁচ বছরের চুক্তি হয়েছে। যেখানে বলা হয়েছে, আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে সমান পারিশ্রমিক পাবেন ছেলে-মেয়ে উভয় ক্রিকেটাররাই।

চুক্তির অধীনে ক্রিকেটার সংখ্যাও বাড়িয়েছে বোর্ডটি। আগে ৫৪ জন নারী ক্রিকেটারকে চুক্তিতে রাখা হতো, নতুন বেতনের আওতায় আনা হয়েছে ৭২ ক্রিকেটারকে। মঙ্গলবার কিউই বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট নারী ক্রিকেটে বিনিয়োগ বাড়ানোর কথাও জানিয়েছেন।

‘এটি আমাদের খেলাধুলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি। কারণ এটি নিউজিল্যান্ড ক্রিকেট, প্রধান সংস্থা ও খেলোয়াড়দের মধ্যে সংযোগ স্থাপন করেছে। ক্রিকেটের অর্থায়ন, বৃদ্ধি এবং বিকাশের ভিত্তি স্থাপন করেছে। এই ব্যাপারে খুব শক্তিশালী আলোচনা হয়েছে। এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ, কারণ আমরা নারী ক্রিকেটে বিনিয়োগ বাড়াচ্ছি।’

নতুন চুক্তিতে বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে কিউই নারী দল। তাতে ছেলেদের সাথে আয়ের ব্যবধানও কমে আসবে। যেটিকে দারুণ সুযোগ মনে করছেন দেশটির জাতীয় দলের নারী অধিনায়ক সোফি ডিভাইন।

‘ছেলেদের পাশাপাশি একই চুক্তিতে আন্তর্জাতিক এবং ঘরোয়া নারী খেলোয়াড়দের স্বীকৃতি দেয়াটা দারুণ ব্যাপার। এটি একটি বিশাল পদক্ষেপ এবং যুব নারী আর মেয়েদের জন্য একটি বিশাল ব্যাপার হবে।’

Reneta

দারুণ সিদ্ধান্তের ব্যাপারে সম্মত হয়েছেন ছেলেদের অধিনায়ক কেন উইলিয়ামসনও। জানিয়েছেন এই সিদ্ধান্তের ফলে মেয়েদের ক্রিকেট অনেক এগিয়ে যাবে।

‘বর্তমান খেলোয়াড়দের জন্য এটি সত্যিই গুরুত্বপূর্ণ যে, আমাদের আগে যারা চলে গেছে তাদের উত্তরাধিকার গড়ে তোলা। আগামীর খেলোয়াড়দের, ছেলে-মেয়ে উভয় স্তরেই সমর্থন করা জরুরি। এই চুক্তিটি সেসব বাস্তবায়নের পথে আমাদের অনেকদূর এগিয়ে নেবে।’

চুক্তির ফলে মেয়েরা ছেলেদের সমান ম্যাচ ফি অর্থাৎ, টেস্টে ১০ হাজার ২৫০ ডলার, ওয়ানডেতে ৪ হাজার ডলার ও টি-টুয়েন্টিতে আড়াই হাজার ডলার করে পাবেন। ঘরোয়া ক্রিকেট প্লাঙ্কেট শিল্ডে ১ হাজার ৭৫০, ফোর্ড ট্রফিতে ৪০০ ও সুপার স্ম্যাশে ৫৭৫ ডলার ম্যাচ ফি পাবেন। তবে মেয়েদের তুলনায় ছেলেদের ম্যাচ সংখ্যা বেশি হওয়ায় আয়ের ব্যবধান পুরোপুরি ঘোচানো সম্ভব নয়।

নতুন কাঠামো ও ম্যাচ ফি’র ফলে সর্বোচ্চ র‌্যাঙ্কধারী ক্রিকেটাররা বছরে ১ লাখ ৬৩ হাজার ২৪৬ ডলার আয় করার সুযোগ পাবেন, যা আগে ছিল ৮৩ হাজার ডলার। একইভাবে নবম র‌্যাঙ্কধারী ক্রিকেটারদের আয় হবে ১ লাখ ৪৮ হাজার ও ১৭তম র‌্যাঙ্কধারী ক্রিকেটারদের আয় হবে ১ লাখ ৪২ হাজার ডলার। যা এতদিনের আয় থেকে দ্বিগুণেরও বেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইলিয়ামসননিউজিল্যান্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

খুরশীদ আলমের ৮১তম জন্মদিনে শাইখ সিরাজের বিশেষ প্রামাণ্যচিত্র

জুলাই ২৮, ২০২৬
সভাপতি শহিদুল হক টিপু এবং সাধারণ সম্পাদক

চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ

জুলাই ২৮, ২০২৬

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইলো ঢাকা

জুলাই ২৮, ২০২৬

বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT