চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইলিয়ামসনের অনবদ্য সেঞ্চুরি জেতাল নিউজিল্যান্ডকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ড ক্রিকেটাররা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের প্রথমটিতে চতুর্থ দিনের খেলা শেষে দুদলই ছিল সুবিধাজনক অবস্থায়। শেষঅবধি সুযোগটা লুফে নিতে পেরেছে স্বাগতিকরাই। লঙ্কানদের বিপক্ষে কেন উইলিয়ামসনের অনবদ্য সেঞ্চুরিতে ২ উইকেটে জয় পেয়েছে কিউইবাহিনী।

ক্রাইস্টচার্চে টসে জিতে প্রথমে শ্রীলঙ্কাকে ব্যাটে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি। প্রথম ইনিংসে ৩৫৫ করে থামে সফরকারীরা। জবাবে ৩৭৩ তুলে প্রথম ইনিংস শেষ করে স্বাগতিক দল। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা তোলে ৩০২ রান। কিউইদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৮৫ রানের।

সোমবার শেষদিনে ১ উইকেটে ২৮ রান নিয়ে ক্রিজে আসে নিউজিল্যান্ড। আরও দরকার ছিল ২৫৭ রান। অন্যদিকে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৯ উইকেট।

Banglabid

শেষদিনের রোমাঞ্চকর লড়াইয়ে কিউইরা দ্বিতীয় উইকেট হারায় ৫০ রানে। ওপেনার টম ল্যাথামকে (২৫) ফিরিয়ে দেন প্রবাথ জয়াসুরিয়া। বেশি সময় টিকতে পারেননি আরেক টপঅর্ডার ব্যাটার হেনরি নিকোলসও। ২৪ বলে ২০ রান করে আউট হন।

হেনরি আউট হলে কিছুটা চাপে পড়ে স্বাগতিক দল। চাপ সামাল দিয়ে রানের চাকা সচল রাখেন অন্যপ্রান্তে দুর্দান্ত খেলতে থাকা উইলিয়ামসন। তাকে সঙ্গ দেন ড্যারিল মিচেল। ওয়ানডের মতো দুর্দান্ত ব্যাটিংয়ে ৮৬ বলে ৮১ রান করে আসিথা ফের্নান্দোর বলে বোল্ড হয়ে ফেরেন মিচেল।

এরপরও অল্প সময়ের ব্যবধানে টম ব্লান্ডেল, মিচেল ব্রেসওয়েল, অধিনায়ক টিম সাউদি ও ম্যাট হেনরিকে হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়েছিল স্বাগতিকরা। উইলিয়ামসনের ১৯৪ বলে অপরাজিত ১২১ রানের দারুণ এক ইনিংস তাদের জয় নিয়ে মাঠ ছাড়তে সাহায্য করে।

Reneta

এরআগে দ্বিতীয় ইনিংসে ম্যাথুজের সেঞ্চুরিতে ৩০২ রান তুলে জেতার সম্ভাবনা জাগায় শ্রীলঙ্কা। ভালো বোলিং করলেও উইলিয়ামসনের সঙ্গে শেষ পর্যন্ত পেরে ওঠেনি লঙ্কানরা।

শ্রীলঙ্কার হয়ে আসিথা ফের্নান্দো তিনটি ও জয়াসুরিয়া দুটি উইকেট নেন। কাসুন রাজিথা ও লাহিরু কুমারা নেন একটি করে উইকেট।

নিউজিল্যান্ডের রোমাঞ্চকর জয়ে সুবিধা পেল ভারত। লঙ্কানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে রোহিত শর্মার দল। অন্যদিকে কিউইদের বিপক্ষে হেরে চ্যাম্পিয়নশিপ লড়াই থেকে দিবায় নিল শ্রীলঙ্কা। ৭ জুন ওভালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইলিয়ামসনটিম সাউদিটেস্ট চ্যাম্পিয়নশিপভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

“বেলগাছি উৎসব -২০২৩” অনুষ্ঠিত

পরবর্তী

সাউথ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া

পরবর্তী
Four fighter jets flying in formation against a cloudy sky. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

একটা সময় ছিল যখন কেউ মারা গেলে পানিতে ভাসিয়ে দেওয়া হতো: রাষ্ট্রপতি

সর্বশেষ

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে

আগস্ট ২১, ২০২৬

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ গেল মায়েরও

আগস্ট ২১, ২০২৬

উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার

আগস্ট ২১, ২০২৬

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলামের প্রয়াণ

আগস্ট ২১, ২০২৬

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT