চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিচেলের সেঞ্চুরিতে লড়াইয়ে ফিরল নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ণ ১১, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কার করা ৩৫৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৮৮ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিক নিউজিল্যান্ড। পরে ড্যারিল মিচেলের সেঞ্চুরিতে ভর করে নড়বরে কিউইরা উল্টো ১৮ রানের লিড পায়। এতে করে ম্যাচের তৃতীয় দিনে দারুণ আত্মবিশ্বাসী হয়ে উঠে কিউইরা। প্রথম ইনিংসে অধিপত্য দেখানো শ্রীলঙ্কা তৃতীয় দিন শেষে তুলেছে ৩ উইকেটে ৮৩ রান।

শনিবার ক্রাইস্টচার্চ টেস্টে ৫ উইকেটে ১৫৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। দিনের শুরুতেই মিচেল ব্রেসওয়েলকে ফেরান লঙ্কান স্পিনার প্রবাথ জয়াসুরিয়া। দলীয় ১৮৮ রানে ৬ উইকেট হারালে প্রথম ইনিংসে বড় রানের ব্যবধানে পিছিয়ে পড়ার শঙ্কা জাগে নিউজিল্যান্ডের। এমন অবস্থা থেকে হাল ধরেন মিচেল। তাকে সঙ্গ দেন অধিনায়ক টিম সাউদি ও ম্যাট হেনরি।

বেশি সময় অবশ্য টিকতে পারেননি সাউদি। ২০ বলে ২৫ রান করে কাসুন রাজিথার বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। এরপর হেনরিকে নিয়ে লড়াই চালিয়ে যান মিচেল। শেষ ১২ ইনিংসের ৭টিতেই পঞ্চাশোর্ধ রানের দেখা পাওয়া মিচেল তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি।

মিচেল অবশ্য সেঞ্চুরির পর বেশি সময় টিকতে পারেননি। লাহিরু কুমারার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৯৩ বলে ১০২ রান করেন ২৫ বর্ষী ডানহাতি এ ব্যাটার। শেষ দিকে রানের চাকা সচল রাখেন হেনরি। তুলে নেন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক। অন্য প্রান্ত থেকে নিল ওয়াগনারও খেলেন ওয়ানডে মেজাজে।

আসিথা ফের্নান্দোর বলে হেনরির বোল্ড হলে কিছুটা ধীর গতি পায় কিউইদের রানের চাকা। ৭৫ বলে ৭২ রান করে আসে হেনরির ব্যাট থেকে। ওয়াগনার খেলেন ২৪ বলে ২৭ রানের ইনিংস। এরপর দ্রুত বাকি দুই উইকেট হারালে ৩৭৩ রানে থামে নিউজিল্যান্ড। এতে করে ১৮ রানের লিড পায় স্বাগতিকরা।

শ্রীলঙ্কার হয়ে চার উইকেট নেন আসিথা ফের্নান্দো। এছাড়া লাহিরু তিনটি ও রাজিথা নিয়েছেন দুটি উইকেট। প্রবাথ জয়াসুরিয়া নেন একটি উইকেট।

Reneta

লিড পেয়ে দারুণ আত্মবিশ্বাসী হয়ে ওঠে সাউদির দল। পরে বল হাতেও দিনটি নিজেদের করে নেয় তারা। ওশাডা ফের্নান্দো, দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিসকে একাই ফেরান কিউই পেসার ব্লেয়ার টিকনার। ডান হাতি এই বোলার ২৮ রান দিয়ে তিনটি উইকেট নেন।

তৃতীয় দিনের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ৮৩ রান তুলে শ্রীলঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথুজের ২০ রানের সঙ্গে জয়সুরিয়া ২ রান করে অপরাজিত আছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টিম সাউদিনিউজিল্যান্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট

মে ১১, ২০২৬

দ্রব্যমূল্যের কারসাজি ঠেকাতে যে পদক্ষেপের কথা বললেন বাণিজ্যমন্ত্রী

মে ১১, ২০২৬

ফুটবলে চ্যাম্পিয়ন মুন্সিগঞ্জ ও লৌহজং

মে ১১, ২০২৬

ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৪জন দগ্ধ

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT