চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একাদশে সুযোগ পাবেন না জেনে অবসরই নিলেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৬ পূর্বাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার শান্তি চুক্তি করে সতর্ক সংকেত দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সিরিজের একাদশে জায়গা পাবেন না সেই খবর জানার পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ই বলে দিলেন কিউই পেসার নিল ওয়াগনার। এবছর সাউথ আফ্রিকা সিরিজের ম্যাচটি হয়ে থাকল ৩৭ বর্ষী ওয়াগনারের শেষ আন্তর্জাতিক মঞ্চ।

ওয়েলিংটনে বেসিং রিজার্ভে সংবাদ সম্মেলনে মঙ্গলবার অবসরের ঘোষণা দেন ওয়াগনার। জানান, গত কয়েক সপ্তাহ আগে কিউই কোচ গ্যারি স্টেডের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন। সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন কোচ স্টেডও।

নিউজিল্যান্ডের হয়ে ৬৪ টেস্ট খেলেছেন সাউথ আফ্রিকায় জন্ম নেয়া ওয়াগনার। ২০১২ সালে কিউইদের হয়ে অভিষেক। পেস ক্যারিয়ারে ২৭.২৭ গড় ও ৫২.৭ স্ট্রাইক রেটে ২৬০ উইকেট নিয়েছেন। ১০০ উইকেট নেয়া কিউই বোলারদের মধ্যে শুধু স্যার রিচার্ড হ্যাডলিরই তার চেয়ে ভালো স্ট্রাইক রেট।

Banglabid

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও প্রথম শ্রেণির ক্রিকেট চালিয়ে যাবেন ওয়াগনার। অশ্রুভেজা ক্ষণে বলেছেন, ‘আপনি যেখানে অনেককিছু দিয়েছেন এবং যা থেকে অনেককিছু পেয়েছেন, তা থেকে সরে যাওয়া সহজ নয়। কিন্তু এখন সময় এসেছে অন্যদের এগিয়ে যাওয়ার এবং এই দলটিকে এগিয়ে নেয়ার। আমি ব্ল্যাক ক্যাপসের হয়ে টেস্ট ক্রিকেট খেলার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি এবং একটি দল হিসেবে আমরা যা অর্জন করতে পেরেছি, তার জন্য আমি গর্বিত।’

নিউজিল্যান্ডকে টেস্টের এক নম্বর দল বানাতে এবং ২০২১ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা ছিল ওয়াগনারের। সাম্প্রতিক সময়ে দলে অনিয়মিত হয়ে পড়েছিলেন বাঁহাতি এ পেসার। নিউজিল্যান্ডের সর্বশেষ ১৭ টেস্টের ৭টিতে একাদশে রাখা হয়নি তাকে। টেস্টে নিউজিল্যান্ডের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি হলেও জাতীয় দলের জার্সিতে কখনও ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলার সুযোগ হয়নি ওয়াগনারের।

বেসিং রিজার্ভে বৃহস্পতিবার সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে ম্যাচ। সিরিজের অপর ম্যাচটি শুরু হবে ৮ মার্চ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াগনারকিউই পেসারনিউজিল্যান্ডলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বুরকিনা ফাসোতে মসজিদে হামলা, নামাজরত বহু মানুষের মৃত্যু

পরবর্তী

রাশিয়ার নাগরিক উত্তর কোরিয়া ভ্রমণে গিয়ে যা দেখলেন

পরবর্তী
উত্তর কোরিয়া ভ্রমণে রাশিয়ার নাগরিকদের ছবি, পর্যটকরা বাইরে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার নাগরিক উত্তর কোরিয়া ভ্রমণে গিয়ে যা দেখলেন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান বিচারপতি আবু আহমেদ জমাদার. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান বিচারপতি আবু আহমেদ জমাদার

সর্বশেষ

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬

আল্লু অর্জুনের ‘রাকা’য় হলিউড তারকা উইল স্মিথ?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT