চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ষষ্ঠ বিশ্বকাপে এসে প্রথম জয়ের দেখা পেলো নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ন ২০, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

১৯৯১ সালে মেয়েদের প্রথম ফুটবল বিশ্বকাপ আয়োজিত হয়। এবারের আসর দিয়ে নবমবারের মতো বসল মেয়েদের বিশ্বআসর। আগে পাঁচটি আসরে অংশ নিয়েছে নিউজিল্যান্ড। একটিতেও কোনো জয়ের দেখা পায়নি। অবশেষে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ, নিজেদের ষষ্ঠ বিশ্বকাপে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে কিউই নারী দল।

মেয়েদের বিশ্বকাপের নবম আসরে উদ্বোধনী ম্যাচেই জয় পেয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। র‌্যাঙ্কিংয়ে ১২তে থাকা নরওয়েকে ১-০ গোলে হারিয়েছে ২৬-এ থাকা দলটি। একমাত্র গোলটি এসেছে হান্নাহ উইলকিনসনের থেকে। জয় নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে এখন তারা।

তাসমানপাড়ের প্রতিবেশী অস্ট্রেলিয়ার সাথে এবারের আসরের যৌথ আয়োজক নিউজিল্যান্ড। উদ্বোধনী ম্যাচ শুরুর আগে গোলাগুলির ঘটনা ঘটেছে প্রথম ম্যাচের শহরেই। সেই ঘটনা নিউজিল্যান্ডের মেয়েদের উপর কোনো প্রভাব ফেলতে পারেনি! ম্যাচের প্রথম থেকেই নরওয়ের উপর প্রভাব বিস্তার করে খেলা শুরু করে স্বাগতিক দল।

প্রথমার্ধের শুরু থেকে দুদল দেখেশুনে রক্ষণ সামলেছে। আক্রমণের ধার বেশি ছিল নিউজিল্যান্ডের। প্রথমার্ধে কোনো দলই অবশ্য গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে দারুণ সুযোগ পায় কিউই দল।

ম্যাচের ৪৮ মিনিটে স্বাগতিকরা এবারের প্রথম গোলের দেখা পায়। রাইট উইং থেকে দুর্দান্ত এক ক্রস দেন জ্যাকি হ্যান্ড, হাই সেন্টার থেকে ডানপায়ের শটে গোল করেন হান্নাহ উইলকিনসন। জয়ের ভিত তৈরি হয়।

খেলার ৫৮ মিনিটে গোলের সহজ সুযোগ পেয়ে নষ্ট করেন নরওয়ের এমিলি হ্যাভি। লেফট উইং থেকে গোল হওয়ার মতো সহজ ক্রস দেন নরওয়ের উইঙ্গার। কাজে লাগিয়ে সমতায় আসতে পারেনি ভাইকিংস দলটি।

Reneta

আক্রমণ-পাল্টা আক্রমণ সবচেয়ে বেশি ভুগিয়েছে নরওয়েকে। প্রথম থেকেই আক্রমণে দিশেহারা হতে থাকে নরওয়ে। সেই আক্রমণ সামলে তেমন পাল্টা আক্রমণে যেতে পারেনি ইউরোপের দেশটি।

শেষদিকে কিছুটা এলোমেলো খেলা শুরু করে নরওয়ে। যোগ করা সময়ের শেষ মিনিটে সুযোগ পেলেও নরওয়ে কাজে লাগাতে পারেনি। শেষপর্যন্ত পরাজয়ই মেলে।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়ানরওয়েনিউজিল্যান্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT