চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডের সংসদ সদস্যদের ফোনে ও সংসদে টিকটক নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২১ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A

নিউজিল্যান্ডের সংসদ সদস্যদের এবং সংসদের অভ্যন্তরে অন্যান্য কর্মীদেরকে তাদের সরকারি ফোনে টিকটক অ্যাপ রাখা নিষিদ্ধ করা হচ্ছে। তথ্যের নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে শুক্রবার দেশটির কর্মকর্তারা এই ঘোষণা দিয়েছেন।

এর আগে আরও কয়েকটি দেশ টিকটক ব্যবহার নিষিদ্ধ করেছে। নিউজিল্যান্ডে এই নিষেধাজ্ঞা চলতি মাসের শেষে কার্যকর হবে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

নিউজিল্যান্ডে টিকটক ব্যবহারে এই নিষেধাজ্ঞা দেশটির সকল সরকারি সেক্টরের কর্মীদের জন্য প্রযোজ্য হবে না বরং এই নিষেধাজ্ঞা শুধুমাত্র সংসদীয় কমপ্লেক্সের প্রায় ৫০০ জনের জন্য প্রযোজ্য হবে, বলে জানিয়েছে দেশটি। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে সকল সরকারি কর্মীর জন্যই টিকটক ব্যবহার নিষিদ্ধ।

টিকটক তাদের ব্যবহারকারীর তথ্য চুরি করে বলে এফবিআই এবং অন্যান্য মার্কিন সংস্থাগুলোর সতর্কবার্তার পর অ্যাপটি সম্পর্কে বিশ্বব্যাপী উদ্বেগ সৃষ্টি করে। এফবিআই অভিযোগ করেছে, টিকটকের মূল সংস্থা বাইটড্যান্স চীনের কর্তৃত্ববাদী সরকারের কাছে টিকটক ব্যবহারকারীর ডেটা- যেমন ব্রাউজিং হিস্ট্রি, লোকেশন এবং বায়োমেট্রিক তথ্য সরবরাহ করে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেছেন, আমার ফোনে টিকটক নেই। আমি টিকটক ব্যবহারকারী নই এবং এই ট্রেন্ডেও আমি নেই।

নিউজিল্যান্ডের পার্লামেন্টারি সার্ভিসের প্রধান নির্বাহী রাফায়েল গঞ্জালেস বলেন, সরকারের সাইবার সিকিউরিটি এক্সপার্টদের পরামর্শে এধরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Reneta

তিনি আরও বলেন, পার্লামেন্টের আভ্যন্তরীণ নেটওয়ার্কের সাথে যুক্ত সকল মোবাইল ফোন থেকেই টিকটক অ্যাপটি সরিয়ে ফেলা হবে। এছাড়াও কোন কর্মকর্তা যদি মনে করেন, তার গণতান্ত্রিক দায়িত্ব পালনের জন্য টিকটক ব্যবহার করবেন, তবে এমন যেকোনও ব্যক্তির জন্য বিশেষ ব্যবস্থা করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিকটকনিউজিল্যান্ডনিষিদ্ধবাইটড্যান্সবায়োমেট্রিক তথ্যলোকেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT