নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এখন পর্যন্ত দুটি ম্যাচ গড়িয়েছে। দুটি ম্যাচেই ভালো আচরণ করেনি পিচ, ম্যাচগুলো হয়েছিল লো-স্কোরিং। তাতেই উইকেট নিয়ে সমালোচনার শুরু হয়েছে ক্রিকেটাঙ্গনে। আশানুরূপ আচরণ না করায় পিচ নিয়ে এবার সতর্ক হয়েছে আইসিসি। পিচ উন্নয়নে কাজ শুরু করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে পিচ নিয়ে সতর্কতার কথা জানিয়েছে আইসিসি। সংস্থাটি বলছে,‘আমরা সবাই যেরকম আশা করেছিলাম, নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের উইকেটগুলো সেরকম আচরণ করেনি। গতকালের ম্যাচের পর থেকে বিশ্বমানের মাঠকর্মীরা কঠিন পরিশ্রম করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে, পরের ম্যাচগুলোতে যেন সেরা উইকেট দেয়া যায়।’
৩ জুন নাসাউ কাউন্টিতে আসরের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ১৯,১ ওভারে ৭৭ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। স্বল্প রানের লক্ষ্য তাড়ায় নেমে প্রোটিয়াদের খেলতে হয়েছে ১৬.২ ওভার এবং চারটি উইকেটও হারায় তারা।
৫ জুন ভারত-আয়াল্যান্ড ম্যাচেও ঘটেছে একই ঘটনা। ১৬ ওভারে ৯৬ রানে আইরিশদের গুটিয়ে দেয় ভারত। জয় পেতে ভারতকেও বেগ পোহোতে হয়েছে। ২ উইকেট হারিয়ে ১২.২ ওভারে জয় পেলেও চোট পেয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।
গতকাল ভারত-আয়ারল্যান্ড ম্যাচেও ঘটে একই ঘটনা। ১৬ ওভারে ৯৬ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। এই রান ভারত তুলেছে ১২.২ ওভারে ২ উইকেট হারিয়ে। উইকেটের অসম বাউন্সে চোট পেয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এমনকি আয়ারল্যান্ডের হ্যারি টেক্টরও হাতে চোট পান।
নিউইয়র্কের ভেন্যুটিতে আসরের আরও ছয়টি ম্যাচ গড়াবে। যার মধ্যে ৯ জুন ভারত-পাকিস্তান এবং ১০ জুন সাউথ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।








